ইথিওপিয়ায় যুদ্ধাপরাধের আশঙ্কা জাতিসংঘের

বিদেশ ডেস্ক
২৪ নভেম্বর ২০২০, ২৩:৪৬আপডেট : ২৪ নভেম্বর ২০২০, ২৩:৪৬
image

উত্তরাঞ্চলীয় টাইগ্রে অঞ্চলের রাজধানী মেকেল্লেতে ইথিওপিয়ার সেনাবাহিনীর অভিযানের হুমকি দেওয়ার পর সম্ভাব্য যুদ্ধাপরাধের আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাইকমিশনার বলেছেন শহরটির আশেপাশে ট্যাংক ও গোলাবারুদ মোতায়েনের খবর উদ্বেগজনক। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। ইথিওপিয়ায় যুদ্ধাপরাধের আশঙ্কা জাতিসংঘের

গত দুই সপ্তাহ ধরে ইথিওপিয়ার সরকারি বাহিনী ও স্বাধীনতাকামী টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট পার্টির (টিপিএলএফ) মধ্যে লড়াই চলছে। ইতোমধ্যে এই লড়াইয়ে এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া অঞ্চলটি থেকে পালিয়ে প্রতিবেশী দেশ সুদানে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে হাজার হাজার মানুষ। 

গত রবিবার রাতে দেশটির প্রধানমন্ত্রী আবি আহমেদ টিপিএলএফ বাহিনীকে আত্মসমর্পণ করতে তিন দিনের সময় বেঁধে দেন। তবে  আত্মসমর্পণ করতে অস্বীকৃতি জানিয়েছেন স্বাধীনতাকামী গোষ্ঠীটির নেতা ডেবরেটসিয়ন গেবরেমাইকেল। জবাবে এই নেতা বলেন, তাদের জনগণ মাতৃভূমি রক্ষায় জীবন দিতে প্রস্তুত। 

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেট বলেছেন, মেকেল্লেকে নিয়ে যুদ্ধের জন্য উভয় পক্ষের আক্রমণাত্মক বক্তব্য খুবই বিপদজনক। এই বক্তব্য শহরটির বাসিন্দাদের বিপদের ঝুঁকি আরও বাড়াবে বলে সতর্ক করেন তিনি। এতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। এছাড়া যুদ্ধাপরাধ ঘটার আশঙ্কা রয়েছে বলেও জানান তিনি।

/জেজে/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি