নাইজেরিয়ায় স্কুলে হামলার পর বহু শিক্ষার্থী নিখোঁজ

বিদেশ ডেস্ক
১৩ ডিসেম্বর ২০২০, ১২:৩৬আপডেট : ১৩ ডিসেম্বর ২০২০, ১৩:২৩
image

নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের কাতসিনা প্রদেশের একটি মাধ্যমিক স্কুলে সশস্ত্র হামলার পর বহু শিক্ষার্থী নিখোঁজ হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশ এবং স্থানীয় দুই ব্যক্তি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, শুক্রবার রাতে ওই হামলার পর থেকে বহু মানুষ নিখোঁজ রয়েছে। তাদের অপহরণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নাইজেরিয়ায় স্কুলে হামলার পর বহু শিক্ষার্থী নিখোঁজ

শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে নয়টার দিকে স্বয়ংক্রিয় বন্দুকধারীরা কানকারা জেলার সরকারি বিজ্ঞান মাধ্যমিক স্কুলে ঢুকে পড়ে। পুলিশ পাল্টা গুলি ছুঁড়ে প্রতিরোধ গড়ে তুললে বেশ কিছু শিক্ষার্থী পালিয়ে যেতে সক্ষম হয় বলে এক বিবৃতিতে জানিয়েছেন পুলিশের মুখপাত্র গ্যাম্বো ইসা।

পুলিশ জানিয়েছে, নিখোঁজ বা অপহরণ হয়ে যাওয়া শিক্ষার্থীর সংখ্যা নিরুপণ করতে এবং তাদের সন্ধানে সেনা ও বিমান বাহিনীর সঙ্গে যৌথভাবে কাজ চলছে। তাদের দাবি, বন্দুকধারীদের সঙ্গে গুলিবিনিময়ে কয়েক জন কর্মকর্তা গুলিবিদ্ধ ও আহত হয়।

হামলার সময়ে স্কুলটিতে প্রায় আট শতাধিক শিক্ষার্থী ছিলো। হামলার পর প্রায় অর্ধেক শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। শনিবার সকালে উৎকণ্ঠিত অভিভাবক ও নিরাপত্তা কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছালে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মদ বুহারির বাড়ি কাতসিনা প্রদেশে। প্রদেশটিয়ে নিয়মিতভাবে মুক্তিপণ আদায়ের জন্য অপহরণের ঘটনা ঘটে থাকে। এছাড়া দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় এলাকায় ইসলামপন্থী উগ্রবাদীদের হামলার ঘটনাও বেশ নিয়মিত।

/জেজে/বিএ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম