বাগদাদে মার্কিন দূতাবাস প্রাঙ্গণে রকেট হামলা

বিদেশ ডেস্ক
২১ ডিসেম্বর ২০২০, ২১:২২আপডেট : ২২ ডিসেম্বর ২০২০, ০৯:০৩
image

ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাস লক্ষ্য করে রকেট হামলা হয়েছে। রবিবার (২০ ডিসেম্বর) কঠোর নিরাপত্তা চাদরে ঢাকা গ্রিন জোনে আটটি কাটইয়ুশা রকেট আঘাত হানে। হামলার কারণে দূতাবাস প্রাঙ্গণ খানিক ক্ষতিগ্রস্ত হলেও কোনও প্রাণহানি হয়নি। ইরাকি সেনাবাহিনী ও মার্কিন দূতাবাস কর্তৃপক্ষকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এসব তথ্য জানিয়েছে।

বাগদাদে মার্কিন দূতাবাস প্রাঙ্গণে রকেট হামলা

ইরাকি সেনাবাহিনীর বিবৃতিতে দাবি করা হয়, রবিবার একটি ‘নিষিদ্ধ’ সংগঠন এ রকেট হামলা চালিয়েছে। বেশিরভাগ ক্ষেপণাস্ত্র আঘাত করেছে গ্রিন জোনে অবস্থিত একটি আবাসিক এলাকা নিরাপত্তা ফাঁড়িতে। এতে কয়েকটি ভবন ও  কিছু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। আহত হয় এক ইরাকি সেনা।

হামলার সঙ্গে সঙ্গে গ্রিন জোনে থাকা সাইরেনগুলো বাজতে শুরু করেছিল। গ্রিন জোনে দায়িত্বরত এক নিরাপত্তা কর্মকর্তা দাবি করেছেন, এন্টি রকেট সিস্টেম ব্যবহার করে একটি রকেটকে ঠেকানো সম্ভব হয়েছে।

হামলার নিন্দা জানিয়ে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য সকল ইরাকি রাজনৈতিক ও সরকারি নেতার প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন দূতাবাস। 

/এফইউ/বিএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম