নতুন বৈশিষ্ট্যের করোনায় উদ্বিগ্ন বিশ্ব, জরুরি বৈঠকে ডব্লিউএইচও

বিদেশ ডেস্ক
২৩ ডিসেম্বর ২০২০, ১০:৫০আপডেট : ২৩ ডিসেম্বর ২০২০, ১০:৫৩
image

যুক্তরাজ্যে শনাক্ত হওয়া নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্কাই নিউজের এক প্রতিবেদন থেকে জানা গেছে, বিশ্বের অন্তত ৪০টি দেশ যুক্তরাজ্যের সঙ্গে বিমান যোগাযোগ স্থগিত করার ঘোষণা দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এমন পরিস্থিতিতে করোনাভাইরাসের নতুন ধরন নিয়ে আলোচনা করতে বুধবার সদস্যদের বৈঠক ডেকেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

নতুন বৈশিষ্ট্যের করোনায় উদ্বিগ্ন বিশ্ব, জরুরি বৈঠকে ডব্লিউএইচও

সেপ্টেম্বরে দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে নতুন বৈশিষ্ট্যের এই করোনাভাইরাস শনাক্ত হয়। তারপর তা গোটা যুক্তরাজ্যে ছড়িয়ে পড়ে। অক্টোবরে ব্রিটেনে যারা আক্রান্ত হয়েছেন, তাদের ৫০ শতাংশই এই নতুন বৈশিষ্ট্যের ভাইরাসের কবলে পড়েছেন। সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা গেছে, দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে ৪৩ শতাংশ, পূর্ব ইংল্যান্ডে ৫৯ শতাংশ এবং লন্ডনে ৬২ শতাংশ নতুন সংক্রমণের পেছনে এ রূপান্তরিত স্ট্রেইন দায়ী। ইংল্যান্ডের প্রধান মেডিক্যাল কর্মকর্তা অধ্যাপক ক্রিস হুইটি বলেন, ‘গত কয়েক সপ্তাহে খুব দ্রুত এর সংক্রমণ বেড়েছে।’

করোনাভাইরাসের নতুন এ স্ট্রেইনটির ২৩টি ভিন্ন ভিন্ন পরিবর্তন দেখা গেছে। যুক্তরাজ্যের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা প্যাট্রিক ভ্যালান্স বলছেন, ‘অস্বাভাবিকভাবে বড় সংখ্যায় এর রূপান্তর দেখা গেছে।’ ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ভাইরাসের নতুন রূপান্তরিত স্ট্রেইন (ভিইউআই-২০২০১২/০১) ৭০ শতাংশ পর্যন্ত বেশি সংক্রামক হতে পারে। এটি আর নাম্বার ০.৪ বাড়িয়ে দিতে পারে। এছাড়াও  নতুন বৈশিষ্ট্যের এই করোনা ব্যাপক হারে শিশুদেরকে সংক্রমিত করছে। সে কারণেই উদ্বিগ্ন বিশ্ব। ইউরোপ, এশিয়া, মধ্যপ্রাচ্য ও আমেরিকার অন্তত ৪০টি দেশ যুক্তরাজ্যের সঙ্গে বিমান যোগাযোগ বিচ্ছিন্ন করেছে।

যুক্তরাজ্যে প্রথম শনাক্ত হওয়া করোনার এই নতুন ধরনকে কীভাবে মোকাবিলা করা যায়, বুধবার তার কৌশল আলোচনা করা হবে ডব্লিউএইচওর সদস্যদের এ বৈঠকে। ডব্লিউএইচওর এক মুখপাত্র বলেছেন, তথ্য ভাগাভাগিতে সহায়তার উদ্দেশ্য নিয়ে বৈঠকটি সাজানো হয়েছে। সংস্থাটির ইউরোপীয় অঞ্চলের পরিচালক হ্যানস ক্লুজ এ সংক্রান্ত টুইটে বলেছেন, ‘আমাদের হাতে আরও ভালো তথ্য না আসা পর্যন্ত সংক্রমণ নিয়ন্ত্রণে ভ্রমণ সীমাবদ্ধ রাখা বুদ্ধিমানের কাজ।’

করোনার নতুন ধরন নিয়ে ব্যাপক ভীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে ডব্লিউএইচও। সংস্থাটি বলেছে, এটি (নতুন ধরন) মহামারির বিবর্তনের একটি স্বাভাবিক অংশ। নতুন ধরন শনাক্ত করায় যুক্তরাজ্যের প্রশংসাও করেছে তারা।

করোনার নতুন ধরন শনাক্ত হওয়ার পর যে দেশগুলো যুক্তরাজ্যের ওপর ভ্রমণ–নিষেধাজ্ঞা দিয়েছে; তাদের কারণে আটকা পড়েছে জরুরি পণ্যবাহী বহু গাড়ি। এক বিবৃতিতে ডব্লিউএইচও বলেছে, খাদ্য, ওষুধ, জ্বালানির মতো গুরুত্বপূর্ণ মালামাল সরবরাহের জন্য আটকে থাকা পণ্যবাহী সব যানবাহনকে ঢোকার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া উচিত। ডব্লিউএইচওর ইউরোপীয় অঞ্চলের পরিচালক হ্যানস ক্লুজ বলেছেন, গুরুত্বপূর্ণ পণ্যের সরবরাহ ও জরুরি ভ্রমণ চালু থাকা উচিত।

এদিকে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো করোনার নতুন ধরনের বিরুদ্ধে তাদের তৈরি টিকার কার্যকারিতা পরীক্ষায় তৎপর হয়ে উঠেছে। করোনার নতুন ধরনের বিরুদ্ধে ফাইজার-বায়োএনটেকের টিকা কাজ করবে বলে জানিয়েছেন বায়োএনটেকের প্রধান গবেষক ও স্বত্বাধিকারী উগুর শাহিন। তার আগে জার্মান জার্মানির স্বাস্থ্যমন্ত্রী ইয়েন স্পান বলেন, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিশেষজ্ঞরা মনে করেন, নতুন ধরনের করোনার বিরুদ্ধে এখনকার টিকা কার্যকর।

ডব্লিউএইচও বলছে, টিকার কার্যকারিতার ওপর করোনার নতুন ধরনের কোনো প্রভাব আছে কি না, তা নির্ধারণের মতো যথেষ্ট তথ্য এখন পর্যন্ত তাদের হাতে নেই।

/বিএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম