বেলজিয়ামে সান্তার উপহার নিয়ে মৃত ২৬

বিদেশ ডেস্ক
০১ জানুয়ারি ২০২১, ১৮:২৩আপডেট : ০১ জানুয়ারি ২০২১, ১৮:২৮

বেলজিয়ামের অবসরপ্রাপ্ত ব্যক্তিদের একটি নিবাসে একসঙ্গে ২৬ জনের মৃত্যু হয়েছে। প্রশাসন জানিয়েছে, সান্তা ক্লজ সেজে এক ব্যক্তি ওই হোমে গিয়েছিলেন বয়স্ক মানুষদের উপহার দিতে। তিনি সেখান থেকে ফিরে আসার কয়েক দিনের মধ্যেই করোনায় আক্রান্ত হন ওই হোমের বহু ব্যক্তি। তার মধ্যে ২৬ জনের মৃত্যু হয়। বেলজিয়ামে সান্তার উপহার নিয়ে মৃত ২৬

প্রশাসন জানিয়েছে, যে ব্যক্তি ওখানে গিয়েছিলেন, তিনি জানতেন না যে তার শরীরে করোনা ভাইরাস আছে। বস্তুত, ওই ব্যক্তির আগে করোনা ছিল নাকি ওই হোমে আগেই কোনও ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছিলেন, তা এখনও স্পষ্ট নয়। ভাইরোলজিস্টরা জানিয়েছেন, সবার শরীরেই একই ধরনের ভাইরাস মিলেছে। অর্থাৎ, সংক্রমণ একইসঙ্গে ঘটেছে।

সাধারণত, ক্রিসমাস উপলক্ষে বেলজিয়ামে সবাই সবাইকে উপহার দেন। এটাই রীতি। এ বছর করোনার কড়াকড়ির জন্য সেই প্রথা খানিকটা বদলেছে। ওই হোমে উপহার দিতে অনেক পরে গিয়েছিলেন সান্তা ক্লজ সাজা ব্যক্তি। তারপরেই ঘটে এই অঘটন।

ইউরোপে এখন করোনার দ্বিতীয় ঢেউ চলছে। গতবারের চেয়ে সংক্রমণের মাত্রা অনেক বেশি। বেলজিয়ামেও লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এরই মধ্যে যুক্তরাজ্যে করোনার নতুন স্ট্রেইন পাওয়া যাওয়ায় আশঙ্কা আরও বেড়েছে। সূত্র: ডিডব্লিউ।

/এমপি/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি