ক্যাপিটল হিলে সংঘর্ষের ঘটনায় আহত পুলিশ সদস্যের মৃত্যু

বিদেশ ডেস্ক
০৮ জানুয়ারি ২০২১, ১৪:০৫আপডেট : ০৮ জানুয়ারি ২০২১, ১৪:০৫
image

ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের সঙ্গে সংঘর্ষে আহত হওয়া এক পুলিশ কর্মকর্তা মারা গেছেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ জানুয়ারি) রাতে স্থানীয় একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ক্যাপিটল পুলিশের বিবৃতিকে উদ্ধৃত করে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে। এ নিয়ে ক্যাপিটল হিলে সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার (৬ জানুয়ারি) কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে তাণ্ডব চালায় ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা। যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা যখন নভেম্বরের নির্বাচনে জো বাইডেনের জয় আনুষ্ঠানিকভাবে অনুমোদন করার জন্য অধিবেশনে বসেছিলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শত শত সমর্থক তখন পার্লামেন্ট ভবন ইউএস ক্যাপিটলে ঢুকে পড়ে। পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যকার সংঘর্ষে সেদিনই অন্তত চারজন নিহত হয়। আর বৃহস্পতিবার প্রাণ হারালেন এক পুলিশ কর্মকর্তা।

ক্যাপিটল পুলিশের এক বিবৃতিতে বলা হয়, পুলিশ কর্মকর্তা ব্রায়ান ডি. সিকনিক ৬ জানুয়ারি, ২০২১, বুধবার ইউএস ক্যাপিটলে সহিংসতা মোকাবিলার কাজে নিয়োজিত ছিলেন। বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে তিনি আহত হন। বিভাগীয় অফিসে ফেরার পর তার শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই মারা গেছেন তিনি।’ বিবৃতিতে আরও জানানো হয়, বৃহস্পতিবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে সিকনিকের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় সমন্বিতভাবে তদন্ত শুরু করেছে ডিসি মেট্রোপলিটন পুলিশ বিভাগের হোমিসাইড ব্রাঞ্চ, ইউএস ক্যাপিটল পুলিশ ও তাদের কেন্দ্রীয় সহযোগীরা।

২০০৮ সালে ক্যাপিটল পুলিশে যোগ দিয়েছিলেন সিকনিক। সম্প্রতি বিভাগের ফার্স্ট রেসপন্ডারস ইউনিটে নিযুক্ত হন তিনি।

/এফইউ/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম