ইন্দোনেশিয়ার ইতিহাসে ভয়াবহতম সন্ত্রাসী হামলার ঘটনায় সংশি্লষ্ট উগ্রপন্থী নেতা আবু বকর বায়াআছিরকে মুকি্ত পেয়েছেন। ৮২ বছর বয়সী এই উগ্রপন্থী নেতাকে শুক্রবার সকালে কারাগারের বাইরে থেকে নিয়ে গেছে তার পরিবারের সদস্যরা। ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ বলছে, তিনি এখন উগ্রপন্থা মোকাবিলা কর্মসূচিতে যুক্ত হবেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
২০০২ সালে ইন্দোনেশিয়ার জনপ্রিয় অবকাশকালীন দ্বীপ বালিতে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২০২ জন নিহত হয়। ওই বছরের ১২ অক্টোবরের ওই হামলায় নিহতদের মধ্যে ছিলো ২১টি দেশের নাগরিক। হামলার ঘটনায় জড়িত ছিলো আল কায়েদা থেকে উৎসাহ পাওয়া গোষ্ঠী জামেয়াহ ইসলামিয়া। সেসময় গোষ্ঠীটির প্রধান ছিলেন ৮২ বছর বয়সী আবু বকর বায়াআছির।
বায়াআছির কারাদণ্ড ভোগ করলেও বোমা হামলায় সরাসরি তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি। জঙ্গিদের সামরিক প্রশিক্ষণে সহায়তার জন্য ২০১১ সালে তাকে ১৫ বছরের কারাদণ্ড দেয় আদালত। তবে ইতোমধ্যে কারাগারে থাকা সময় ওই দণ্ড থেকে কমিয়ে দেওয়া হয়। কর্মকর্তারা বলছেন তিনি তার দণ্ড ভোগ করে ফেলেছেন।
এছাড়া ২০১৫ সালে বালি হামলার ষড়যন্ত্রের অভিযোগে আয়াআছিরকে কারাদণ্ড দেওয়া হয়। তবে পরে আপিল আদালতে ছাড়া পান তিনি।
সন্ত্রাসবাদে জড়িত থাকার কথা বরাবরই অস্বীকার করে আসছেন বায়াআছির।









