করোনার ভয়ে গোটা ফ্লাইট বুক করলেন ইন্দোনেশীয় দম্পতি

বিদেশ ডেস্ক
০৯ জানুয়ারি ২০২১, ১২:৪৬আপডেট : ০৯ জানুয়ারি ২০২১, ১২:৪৬

করোনাভাইরাসের সংক্রমণ থেকে নিজেদেরকে বাঁচাতে বিমানের সব টিকিট বুকিং দিয়েছেন ইন্দোনেশিয়ার এক দম্পতি। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটিনের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, রিচার্ড মুলজাদি নামে ইন্দোনেশিয়ার জার্কাতার ওই বাসিন্দা নিজের স্ত্রীর সঙ্গে বালি যাওয়ার জন্য ‘বাটিক এয়ার’ বিমানসংস্থার একটি বিমানের সব টিকিট একাই কিনেছিলেন। দেশটির সংবাদমাধ্যমেও এই খবর প্রকাশিত হয়েছে। এছাড়া তিনি ৪ জানুয়ারি তারিখে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতেও এ কথা জানিয়েছেন।

ইনস্টাগ্রামে মুলজাদি লিখেছেন, ‘আমরা চেয়েছিলাম, কেবল দুইজনই যেন বিমানে থাকি। সেজন্য যতগুলো সম্ভব টিকিট কেটে নিয়েছি। প্রাইভেট বিমান ভাড়া করার থেকে এতে অনেক কম অর্থ খরচ হয়।’ অবশ্য এর জন্য মুলজাদির ঠিক কত অর্থ ব্যয় করেছেন তা জানা যায়নি।

সংবাদমাধ্যমের বরাত দিয়ে বাটিক এয়ার জানিয়েছে, ‘বিমানে আর কোনও যাত্রী ছিল না। ওই দম্পতি নিজেদের নামেই সব টিকিট কেটেছিলেন। অনেকেই আবার মনে করছেন, আসলে অন্য নামে হয়তো বাকি টিকিটগুলো কেটেছেন মুলজাদি।’

এই খবর সামনে আসার পর অনেকেই মুলজাদির এই কর্মকাণ্ডে অবাক হয়েছেন। যদিও এই প্রথম নয়, এর আগেও একবার খবরের শিরোনাম হয়েছিলেন তিনি। নিজের পোষা কুকুরের জন্মদিনে তাকে একটি গাড়ি উপহার দিয়েছিলেন। সেটার নম্বর প্লেটে খোদাই করা ছিল ওই কুকুরের জন্মদিনের তারিখ।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম