অস্ট্রেলিয়ায় ফাইজারের টিকা প্রয়োগের অনুমোদন

বিদেশ ডেস্ক
২৫ জানুয়ারি ২০২১, ১৩:০৮আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ১৪:৫৩
image

ফাইজার-বায়োএনটেক উৎপাদিত করোনাভাইরাসের টিকা প্রয়োগের অনুমোদন দিয়েছে অস্ট্রেলিয়া। রবিবার (২৪ জানুয়ারি) সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন। সোমবার (২৫ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

ফেব্রুয়ারিতে টিকাদান কর্মসূচি শুরুর পরিকল্পনা রয়েছে অস্ট্রেলিয়ার। রবিবার এ সংক্রান্ত কার্যক্রম নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী গ্রেগ হান্ট। সবার জন্যই এই টিকা প্রয়োগের অনুমোদন দিয়েছে কর্তৃপক্ষ। সম্মুখ সারির যোদ্ধাদের প্রথম পর্যায়ে ভ্যাকসিন দেওয়া হবে।

হান্ট জানান, আগামী মাস থেকে সপ্তাহে ৮০ হাজার ডোজ করে টিকা প্রয়োগের লক্ষ্যমাত্রা রয়েছে তাদের। এ পর্যন্ত ১৪ কোটি ডোজ টিকা নিশ্চিত করেছে দেশটি। মাথাপিছু সর্বোচ্চ ডোজ নিশ্চিতকারী দেশগুলোর অন্যতম বলে দাবি অস্ট্রেলিয়ার এই স্বাস্থ্যমন্ত্রীর।

প্রধানমন্ত্রী স্কট মরিসন জানান, ‘টিজিএ কর্তৃপক্ষ ফাইজারের টিকা প্রয়োগের অনুমোদন দিয়েছে। উল্লেখ করতে চাই, অন্য অনেক দেশের মতো কেবল জরুরি ব্যবহারের জন্য নয়, বরং ১৬ বছরের ঊর্ধ্বে সবার জন্য প্রয়োগের সুপারিশ করেছেন তারা।’

অস্ট্রেলিয়া এপ্রিলের মধ্যে ৪ মিলিয়ন ভ্যাকসিন ডোজ দেওয়ার পরিকল্পনা নির্ধারণ করেছে। তবে হান্ট সতর্ক করে বলেছেন, টিকা প্রয়োগের ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে। অস্ট্রেলিয়ায় সীমান্ত নিষেধাজ্ঞাগুলি আগের মতোই থাকবে।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় অস্ট্রেলিয়ার অবস্থান ১০৭তম। শনাক্ত রোগীর সংখ্যা ২৮ হাজার ৭৭৭জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৯০৯ জন।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
ড্রোন প্রযুক্তি উন্নয়নে কাজ করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
৩ হাজার মাইল পাড়ি দিয়ে অফিসে গিয়েও সুখী তরুণী
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি