ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে দুই রাষ্ট্রভিত্তিক সমাধান চান বাইডেন

বিদেশ ডেস্ক
২৭ জানুয়ারি ২০২১, ১৬:০৬আপডেট : ২৭ জানুয়ারি ২০২১, ২২:৪৯

ফিলিস্তিন-ইসরায়েল ইস্যুতে দুই রাষ্ট্রভিত্তিক সমাধান চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার নিরাপত্তা পরিষদে এ তথ্য জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রিচার্ড মিলস। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

রিচার্ড মিলস বলেন, যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন নিরাপদ ইসরায়েলের পাশাপাশি একটি টেকসই ফিলিস্তিনি রাষ্ট্র প্রত্যাশা করে। এটি যেন ইসরায়েল ও ফিলিস্তিন উভয় রাষ্ট্রের পারস্পরিক সম্মতির ভিত্তিতে হয়।

হোয়াইট হাউজের মুখপাত্র জেন সাকি বলেছেন, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকেই প্রেসিডেন্ট সামনে অগ্রসর হওয়ার একমাত্র পথ বলে মনে করেন।

রিচার্ড মিলস বলেন, বাইডেন প্রশাসন ফিলিস্তিনিদের জন্য সহায়তা ফের চালুর ব্যাপারে আগ্রহী। ট্রাম্প আমলে বন্ধ করে দেওয়া ফিলিস্তিনের কূটনৈতিক মিশনও খুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। একইসঙ্গে ইসরায়েলের সঙ্গে অন্যান্য দেশের সম্পর্ক স্থাপনকেও স্বাগত জানানো হবে। অন্য দেশগুলোর প্রতি হোয়াইট হাউজের আহ্বান থাকবে, তারাও যেন ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেয়।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম