বিভাজিত পৃথিবীর বাস্তবতাকে সামনে এনেছে করোনাভাইরাস

বিদেশ ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০২১, ১২:৩৫আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২১, ১২:৩৫
image

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস মনে করছেন, ফাটলযুক্ত বিভাজিত পৃথিবীর যে বাস্তবতা, তাকে স্পষ্ট করে সামনে এনেছে করোনাভাইরাস। শুক্রবার মিউনিখে তিনি সংশয় প্রকাশ করেছেন, করোনা মহামারির চেয়েও এই বিভাজন ও চিড় ধরা সম্পর্কের বাস্তবতা ভয়ঙ্কর।

নিরাপত্তা পরিষদের কনফারেন্সে গুতেরেস বলেছেন, জনস্বাস্থ্য এখন সবচেয়ে বড় ও জটিল বৈশ্বিক চ্যালেঞ্জ। টিকা নিয়ে বৈষম্য এখন স্পষ্ট হয়ে উঠেছে। এ ক্ষেত্রে বৈষম্য দূর করতে না পারলে করোনার মহামারি বিশ্ব থেকে দূর করা যাবে না। তিনি বলেন, বিশ্বের ১০টি ধনী দেশ করোনার ৭৫ ভাগ টিকা নিজেদের কুক্ষিগত করে রেখেছে। আর শতাধিক গরিব দেশে এখন পর্যন্ত টিকার একটি ডোজও পৌঁছায়নি। এভাবে বিশ্ব থেকে করোনা নির্মূল সম্ভব না। শতভাগ টিকাদান করলেও অন্য দেশ থেকে আবারও এটির সংক্রমণ হতে পারে, তাই সবার উচিৎ এ ক্ষেত্রে বৈষম্য দূর করা।

‘কোভিড-১৯ গোটা পৃথিবীর এক্স-রে করেছে। আর তাতে করে পৃথিবীতে সম্পর্কের চিড় ধরা ও ভঙ্গুর বাস্তবতা প্রকাশ পেয়েছে।’ গুতেরেস বলেন, এর মধ্য দিয়ে বৈশ্বিক চ্যালেঞ্জগুলো আরও প্রকট ও জটিল হচ্ছে। অন্যদিকে এসকল চ্যালেঞ্জ মোকাবিলায় যে ঐক্য ও বৈশ্বিক সহযোগিতা প্রয়োজন সেটা নেই উল্লেখ করে জাতিসংঘ মহাসচিব বলেন, ‘বৈশ্বিক সহায়তার ভঙ্গুরতা স্পষ্ট। সহযোগিতার যোগান অপর্যাপ্ত। আর এই চিড় ধরা ও ভঙ্গুরতার ভয়াবহতা মহামারিকেও ছাড়িয়ে যাবে।’

সভায় জাতিসংঘের মহাসচিবসহ অন্যান্য নেতারা আরও একবার বৈশ্বিক সহযোগিতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। বর্ণনা করেন মহামারি মোকাবিলায় ঐক্যের গুরুত্ব।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম