ইঞ্জিনে আগুন লাগার পর ইউনাইটেড এয়ারের ২৪টি বিমান চলাচল বন্ধ

বিদেশ ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২১, ১৩:০৮আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২১, ১৩:০৮
image

যুক্তরাষ্ট্রের বিমান সংস্থা ইউনাইটেড এয়ার তাদের ২৪টি বোয়িং ৭৭৭ বিমানের চলাচল বন্ধ করে দিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, শনিবার সংস্থাটির একটি বিমানের ইঞ্জিনে আগুন ধরার ঘটনায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশ্বে বর্তমানে বিভিন্ন বিমান সংস্থায় বোয়িংয়ের ৬৯টি বিমান আছে।

ডেনভার থেকে দুই শতাধিক আরোহী নিয়ে হাওয়াই যাওয়ার পথে শনিবার ইউনাইটেড এয়ারের একটি বোয়িং বিমানের দুই ইঞ্জিনের একটি থেকে আগুন আর ধোঁয়া বের হতে শুরু করে। কিছুক্ষণ পরই নিচে থাকা বাড়িঘরের ওপরে খসে পড়তে থাকে ইঞ্জিনের বিভিন্ন যন্ত্রাংশ। শেষ পর্যন্ত কোনেও রকমে জরুরি অবতরণ করে বিমানটি। নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পায় এর ২৩১ যাত্রী ও ১০ ত্রু।

বিমানটির ভেতরের ক্যামেরায় ধারণ করা একটি ভিডিও ফুটেজে দেখা যায়, আকাশে উড্ডয়নরত বোয়িং ৭৭৭-২০০–এর ডান পাখায় আগুন জ্বলছে। বের হচ্ছে সাদা ধোঁয়া। এ অবস্থায়ই সবেগ ছুটে চলেছে বিমানটি। কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় বিমানটির কোনো আরোহী বা নিচে ছড়িয়ে-ছিটিয়ে পড়া ধ্বংসস্তূপে কেউ হতাহত হননি।

ঘটনার পর একই ধরনের ইঞ্চিন ব্যবহারকারী বোয়িং ৭৭৭ বিমান চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নেয়। বোয়িং-এর পক্ষ থেকে বলা হয়েছে, তারা জাপানের সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখছে। বোয়িং জানিয়েছে, এই একই ধরনের ইঞ্জিনে বিশ্বে তাদের ৬৯টি বিমান চলাচল করে।

বিমানের ইঞ্জিনে আগুন লাগার পর মৃত্যুক্ষণ গুনতে থাকা যাত্রীদের একজন ডেভিড ডেলুসিয়া। স্থানীয় এক পত্রিকাকে তিনি বলেন, ‘সত্যি বলছি– আমি ভেবেছিলাম আমরা কিছুক্ষণের মধ্যে মারা যাচ্ছি। কেননা বিস্ফোরণের পর বিমানটি ডান কাত হয়ে নিচের দিকে পড়তে থাকে। আমি স্ত্রীর হাত আঁকড়ে ধরি। বলি, পৃথিবীতে এই আমাদের শেষ দেখা।

/বিএ/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম