ধূমপায়ীদের করোনায় মৃত্যুর ঝুঁকি অধিক: ডব্লিউএইচও

বিদেশ ডেস্ক
৩০ মে ২০২১, ১০:৩০আপডেট : ৩০ মে ২০২১, ১০:৩০

ধূমপায়ীদের করোনায় মৃত্যুর ঝুঁকি অধিক বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও। শনিবার সংস্থাটির প্রধান টেড্রোস আডানোম গেব্রিয়াসিস এক বিবৃতিতে এ ঝুঁকির কথা জানিয়েছেন।

বিবৃতিতে টেড্রোস আডানোম গেব্রিয়াসিস বলেন, ‘করোনায় মৃত্যুর ঝুঁকি ধূমপায়ীদের বেশি। ধূমপান শারীরিক নানা জটিল রোগের উৎস। হার্ট, ক্যান্সার এবং ফুসফুসজনিত রোগের অনুঘটক। তাই সুস্থ ও স্বাভাবিক থাকতে এখনই ধূমপান ছাড়ুন।’

বিবৃতিতে বলা হয়, ‘প্রত্যেকটি দেশকে এই উদ্যোগে শামিল হওয়ার আবেদন করছি। প্রতিটি দেশ যেন তামাক-মুক্ত পরিবেশ গড়ে মানুষের মধ্যে সুষম খাদ্যাভাসের আবহ গড়ে তোলে।’

ধূমপানের সঙ্গে করোনাভাইরাসের সম্পর্ক নিয়ে সতর্কতা এটিই প্রথম নয়। ডব্লিউএইচও-এর আগেই এ নিয়ে সতর্কবার্তা দিয়েছিলেন ভারতের বিশেষজ্ঞ চিকিৎসক বিশাখা। এক গবেষণার পর তিনি জানিয়েছেন, ধূমপান আগে থেকেই ফুসফুসকে ক্ষতিগ্রস্ত করে। ফলে রোগীর অবস্থা জটিল করে তুলতে করোনাভাইরাসকে তখন খুব একটা কষ্ট করতে হয় না।

ডাক্তার বিশাখা জানান, যারা ধূমপান করে আসছিলেন এতোদিন, তাদের দ্রুত ভ্যাকসিন নেওয়ার দরকার আছে ঠিকই। তবে ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার পর কিছুতেই আর ধূমপান করা যাবে না। সেইসঙ্গে বাদ দিতে হবে যাবতীয় অ্যালকোহলযুক্ত পানীয়। কেননা, ভ্যাকসিন নেওয়ার পর শরীরে যে অ্যান্টিবডি রেসপন্স তৈরি হয়, ধূমপান সেটাকে দুর্বল করে দেয়। ওই অবস্থায় আবার আক্রান্ত হলে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা থাকে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, টাইমস অব ইন্ডিয়া।

/এমপি/
সম্পর্কিত
১৪ মাস পর সিলেটে ফের করোনা শনাক্ত 
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
কঙ্গো ও উগান্ডায় ইবোলার প্রকোপ, বিশ্বজুড়ে স্বাস্থ্য জরুরি অবস্থা জারি
সর্বশেষ খবর
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’