সম্পর্ক উন্নয়নে একমত উত্তর-দক্ষিণ কোরিয়া

বিদেশ ডেস্ক
২৭ জুলাই ২০২১, ১৬:৫২আপডেট : ২৭ জুলাই ২০২১, ১৬:৫২

বন্ধের এক বছরের মাথায় ফের চালু হলো উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার হটলাইন। মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট দফর থেকে জানিয়েছে, দু’দেশের আস্থা পুনর্নির্মাণ ও সম্পর্কোন্নয়নে নেতারা একমত হওয়ায় হটলাইন চালুর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাম্প্রতিক সময়ে দুই কোরিয়ার মধ্যে সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। বলতে গেলে দু’দেশের শীর্ষ পর্যায়ের মধ্যে যোগাযোগ বন্ধ রয়েছে। বিশেষ করে করোনা মহামারির শুরুর পর থেকে বিশ্বের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছে কিম জং উনের দেশ।

গত বছরের জুনে দুই দেশের মধ্যে একটি অসফল সম্মেলনের পর দক্ষিণ কোরিয়ার সাথে হটলাইনের সংযোগ বিচ্ছিন্ন করে দেয় উত্তর কোরিয়া। এতে দু’দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। এমনকি সীমান্তের কাছাকাছি একটি লিয়াজোঁ অফিস গুঁড়িয়ে দেয় পিয়ংইয়ং। 

এ অবস্থায় সম্পর্কে উন্নয়নে গত এপ্রিল থেকে দুই দেশের শীর্ষ পর্যায়ে বেশ কয়েকবার চিঠি চালাচালি হয়েছে। উত্তর কোরিয়ার সংবাদ সংস্থা- কেসিএনএ জানিয়েছে, শীর্ষ নেতাদের মধ্যে আলোচনার প্রেক্ষিতে ২৭ জুলাই থেকে মধ্যে সব ধরনের লিয়াজোঁ যোগাযোগ ফের চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

দুই দেশের প্রতিনিধিরা ফোনে তিন মিনিট  কথা বলেছেন। আলোচনার ভিত্তিতেই মঙ্গলবার (২৭ জুলাই) থেকে নিয়মিত তাদের মধ্যে যোগাযোগ চলবে বলে আশা প্রকাশ করেন।

২০১৮ সালে দক্ষিণের প্রসিডেন্ট মুন জে-ইনের সঙ্গে উত্তরের শাসক কিম জং উনের তিনবার সাক্ষাৎ হয়। এতে দু’দেশের মধ্যে তীক্ত সম্পর্কে কিছুটা জোড়া লাগে। কিন্তু পরবর্তীতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিমের বৈঠকের ফলাফল ভেস্তে যাওয়ায় সিউল-পিয়ংইয়ং-এর মধ্যে সম্পর্কে ফাটল ধরে।

/এলকে/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি