১৫০০ বছর আগের কঙ্কালে কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের চিহ্ন, বিজ্ঞানীদের বিস্ময়

বিদেশ ডেস্ক
১৬ জানুয়ারি ২০১৬, ২০:৫১আপডেট : ১৬ জানুয়ারি ২০১৬, ২০:৫৮
image

দেড় হাজার বছর আগের সেই কঙ্কাল কাঠের কৃত্রিম পা। আর সেটা একটা লোহার রিং দিয়ে শরীরের ওপরের অংশের সঙ্গে আটকানো। আজকের নয়। ইউরোপে দেড় হাজার বছর আগেকার এক মানুষের সদ্য পাওয়া কঙ্কালে দেখা গেছে, তার বাঁ পা’টি ছিল না। তাই সেই মানুষটি হাঁটত কাঠের পায়ে। তার মানে, ১৫০০ বছর আগে অঙ্গ প্রতিস্থাপনের কায়দাকানুন শিখে গিয়েছিলো মানুষ! এ নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন বিজ্ঞানীরা।
দক্ষিণ অস্ট্রিয়ার হেমাবার্গে মাটির অনেক নীচে চাপা পড়ে যাওয়া একটি কবর খুঁড়ে ওই কাঠের পায়ের মানু‌ষটির কঙ্কালের সন্ধান পেয়েছেন প্রত্নতাত্ত্বিকরা। যাঁদের নেতৃত্বে রয়েছেন অস্ট্রিয়ান আর্কিওলজিক্যাল ইনস্টিটিউটের গবেষক সাবাইন ল্যাডস্ট্যাটার। ইউরোপের ওই মধ্যবয়সী মানুষটির কঙ্কালের রেডিওগ্রাফি ও সিটি-স্ক্যান করেই তাঁরা এ ব্যাপারে নিশ্চিত হয়েছেন। এই আবিষ্কারটির খবর সামনের সপ্তাহে ছাপা হতে চলেছে ‘ইন্টারন্যাশনাল জার্নাল অফ প্যালিওপ্যাথোলজি’-তে।
প্রত্নতত্ত্ববিদ সাবাইন জানিয়েছেন, ‘এই মানুষটি ষোড়শ শতাব্দীর। বেশ সম্ভ্রান্ত পরিবারের। কারণ, মানুষটিকে কবর দেওয়া হয়েছিল একটি গির্জার পাশে। আর তার কবরের পাশে রাখা ছিল বড় একটি তরবারি। পরীক্ষানিরীক্ষার পর আমাদের মনে হয়েছে, দুর্ঘটনায় বা অন্য কোনও ভাবে ওই মানুষটি তার বাঁ পা’টি হারিয়েছিল। তারপর তার শরীরে ওই কাঠের পা’টি বসানো হয়। আর সেটি লোহার রিং দিয়ে তার শরীরের ওপরের অংশের সঙ্গে আটকে রাখা হয়। তবে ওই পা প্রতিস্থাপনের পর মানুষটি দু’বছরের বেশি বেঁচে ছিল বলে মনে হচ্ছে না। কারণ, ওই পা প্রতিস্থাপনের সময় তার শরীর থেকে প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয়েছিল। মানুষটির পায়ের শিরা বা ধমনী কিছুটা ছিঁড়ে গিয়েছিল বলেও মনে হচ্ছে। প্রতিস্থাপনের পর তার জটিল সংক্রমণ হয়েছিল বলেও আমাদের মনে হচ্ছে।’

তবে তার আগেও কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের ঘটনা প্রাচীন মিশর ও গ্রেকো-রোমান সভ্যতায় ঘটেছিল বলে গবেষকেরা জানিয়েছেন। যদিও তার কোনও প্রত্নতাত্ত্বিক প্রমাণ এখনও দাখিল করা সম্ভব হয়নি। সূত্র: আনন্দবাজার

/বিএ/

সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম