পৃথিবী এখন আরও বিভক্ত: জাতিসংঘ মহাসচিব

বিদেশ ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২১, ২১:১৬আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ২১:১৬

জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বলেছেন, আমরা অতল গহ্বরের প্রান্তে রয়েছি এবং ভুল পথে এগিয়ে যাচ্ছি। এর আগে পৃথিবী কখনও এতো বেশি হুমকির সম্মুখীন কিংবা বিভক্ত হয়নি। মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘের ৭৬তম অধিবেশনের উদ্বোধনী ভাষণে তিনি এমন মন্তব্য করেন।

অ্যান্টোনিও গুতেরেস বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় আমাদের জীবদ্দশায় সবচেয়ে বড় ধরনের সংকটের মুখোমুখি হচ্ছে। এই প্রলয়ঙ্করী চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বনেতাদের সজাগ হতে হবে।

করোনা মহামারি ও জলবায়ু সংকট নিয়েও কথা বলেন জাতিসংঘ মহাসচিব। তিনি বলেন, আফগানিস্তান থেকে ইথিওপিয়া থেকে ইয়েমেন এবং এর বাইরে অস্থিরতা শান্তি বিঘ্নিত করেছে। অবিশ্বাস ও ভুল তথ্যের ঢেউ মেরুকরণ তৈরি করছে এবং সমাজকে পঙ্গু করছে।’

তিনি বলেন, ‘আমরা ধ্বংসের দ্বারপ্রান্তে চলে এসেছি। বিশ্বে আরেকটি রোগ ছড়িয়ে পড়ছে। এটি হচ্ছে অবিশ্বাসের রোগ।’

তিনি বলেন, বিজ্ঞানে উত্তীর্ণ হলেও আমরা নীতিশাস্ত্রে ফেল করছি। নানা চ্যালেঞ্জের মুখে আমরা বিনয়ের বদলে ঔদ্ধত্য দেখতে পাচ্ছি। সংহতির পথে হাঁটার পরিবর্তে আমরা ধ্বংসের শেষ প্রান্তে রয়েছি। সূত্র: আনাদোলু এজেন্সি।

/এমপি/
সম্পর্কিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
আগামী একবছর কী করবেন খলিলুর রহমান
আমি সব সদস্য রাষ্ট্রের প্রেসিডেন্ট হবো: খলিলুর রহমান
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম