মার্কিন গণতন্ত্রকে ‘গণবিধ্বংসী অস্ত্র’ বললো চীন

বিদেশ ডেস্ক
১১ ডিসেম্বর ২০২১, ১৮:৫৯আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১৮:৫৯

মার্কিন গণতন্ত্রকে ‘গণবিধ্বংসী অস্ত্র’ হিসেবে আখ্যায়িত করেছেন চীন। ১০ ডিসেম্বর শুক্রবার বিশ্বের ১১০টি দেশকে নিয়ে যুক্তরাষ্ট্রের ভার্চুয়াল ‘বৈশ্বিক গণতন্ত্র সম্মেলন’ শেষে এমন মন্তব্য করেছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়।

দুনিয়াজুড়ে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার উত্থানের মধ্যে সমমনা দেশগুলোকে নিয়ে দুই দিনের এই সম্মেলন আয়োজন করে ওয়াশিংটন। তবে চীন ও রাশিয়ার মতো দেশগুলো এতে আমন্ত্রণ পায়নি।

আমন্ত্রণ বঞ্চিত বেইজিং জো বাইডেনের বিরুদ্ধে নতুন করে স্নায়ুযুদ্ধের সময়কার মতাদর্শগত বিভেদ তৈরির অভিযোগ তুলেছে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, অন্য দেশে হস্তক্ষেপের জন্য দীর্ঘদিন ধরে গণতন্ত্রকে গণবিধ্বংসী অস্ত্র হিসেবে ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। বাইরের দেশে ‘রঙিন বিপ্লব’ উসকে দেওয়ার চেষ্টা করছে দেশটি। গণতন্ত্রকে অস্ত্র হিসেবে ব্যবহারের কৌশল এবং বিভাজন ও সংঘাত উসকে দিতেই এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।

ওয়াশিংটনের এমন নীতির মোকাবিলায় ‘ছদ্মবেশী’ গণতন্ত্রকে কঠোরভাবে প্রতিরোধের অঙ্গীকারের কথা জানিয়েছে বেইজিং। সূত্র: ফ্রান্স ২৪।

/এমপি/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম