করোনা: ফ্রান্সে প্রথমবার একদিনে ২ লক্ষাধিক শনাক্ত

বিদেশ ডেস্ক
২৯ ডিসেম্বর ২০২১, ২১:৫২আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ২১:৫২

ফ্রান্সে প্রথমবারের মতো করোনাভাইরাসে দৈনিক আক্রান্ত শনাক্তের সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে। বুধবার দেশটির স্বাস্থ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে শনাক্তের সংখ্যা ২ লাখ ৮ হাজার। যা ফ্রান্সের জাতীয় ও ইউরোপীয় রেকর্ড। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখবর জানিয়েছে।

গত কয়েক দিন ধরে ফ্রান্সে শনাক্তের রেকর্ড হচ্ছিল। মঙ্গলবার দেশটিতে ১ লাখ ৮০ হাজার আক্রান্ত শনাক্ত হয়। যা ছিল দেশটির মহামারিতে একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। বুধবার তা ভেঙে গেলো।

ফরাসী স্বাস্থ্যমন্ত্রী ওলিভিয়ের ভেরান জানান, ফ্রান্সে প্রতি সেকেন্ডে দুজন মানুষ পরীক্ষা পজিটিভ শনাক্ত হচ্ছেন। ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণের কারণে হাসপাতালগুলোতে উদ্বেগ ছিল। ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রভাব এখনও খুব বেশি না। ফ্লু’র কারণে হাসপাতালগুলোর পরিস্থিতি আরও জটিল হয়েছে।

এর আগে সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে ফরাসি সরকার তথাকথিত ভ্যাকসিন পাস চালু করার উদ্যোগ বাস্তবায়নে জোর দেয়। এর মাধ্যমে টিকা না নেওয়া মানুষদের ওপর চাপ বাড়ানো হবে।

/এএ/
সম্পর্কিত
পুতিনের সঙ্গে বৈঠকের পর কিয়েভে কুশনার-উইটকফ
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
নরওয়ের প্রয়াত রাজার শেষকৃত্যে যাচ্ছেন প্রিন্স উইলিয়াম
সর্বশেষ খবর
রাজনৈতিক সদিচ্ছা থাকলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনৈতিক সদিচ্ছা থাকলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী
তিন ক্যাটাগরিতে ‘ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ পেলো ওয়ালটন
তিন ক্যাটাগরিতে ‘ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ পেলো ওয়ালটন
গুজব বিক্রি করেই দুটি বাড়ি কিনেছেন বৃদ্ধা 
গুজব বিক্রি করেই দুটি বাড়ি কিনেছেন বৃদ্ধা 
বাড়িওয়ালার নিষেধ মেনেও সাজাতে পারবেন ঘর, জানুন ৫ উপায়
বাড়িওয়ালার নিষেধ মেনেও সাজাতে পারবেন ঘর, জানুন ৫ উপায়
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’