চলে গেলেন জাতিসংঘের সাবেক মহাসচিব বুট্রোস ঘালি

বিদেশ ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০১৬, ০১:২৮আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৬, ০১:২৮

জাতিসংঘের সাবেক মহাসচিব বুট্রোস বুট্রোস ঘালি চলে গেলেন জাতিসংঘের সাবেক মহাসচিব বুট্রোস বুট্রোস ঘালি। কায়রোর একটি হাসপাতালে মঙ্গলবার তার মৃত্যু হয়। মঙ্গলবার তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতি রাফায়েল দারিও রামিরেজ কারেনো। তার বয়স হয়েছিল ৯৩ বছর।
১৯২২ সালের ১৪ নভেম্বর মিশরের কায়রোতে তিনি জন্মগ্রহণ করেন।
ঘালি ছিলেন ওই অঞ্চলের প্রথম ব্যক্তি যিনি জাতিসংঘের সর্বোচ্চ পদে আসীন হওয়ার গৌরব অর্জন করেন। ১৯৯২ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ঘালি জাতিসংঘের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৯২ সালে সোমালিয়া, রুয়ান্ডা, মধ্যপ্রাচ্য ও সাবেক যুগোস্লাভিয়ার ও উপসাগরীয় যুদ্ধ পরিস্থিতির সংকটকালে তিনি জাতিসংঘের দায়িত্ব গ্রহণ করেন।
১৯৯৪ সালে জাতিসংঘ রুয়ান্ডার গণহত্যা থামাতে না পারায় তিনি সমালোচিত হন। এছাড়া বসনিয়ায় ন্যাটো বাহিনীকে বোমা হামলা করতে সম্মতি না দেওয়ায় ওয়াশিংটন তার ওপর নাখোশ ছিল। এর আগে মিশরের পররাষ্ট্রমন্ত্রী ও দক্ষ কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। সূত্র: বিবিসি

/এনএস/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম