মুসলিম বিদ্বেষের অভিযোগে দুই মার্কিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

বিদেশ ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০১৬, ২০:২৬আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৬, ২০:২৯
image

পাশ্চাত্যে মুসলিম বিদ্বেষের ধারাবাহিক নজিরের এই পর্বে সামনে এলো দুই বন্দুক ব্যবসায়ী প্রতিষ্ঠানের নাম। মুসলিম পরিচয় প্রকাশ হওয়ার পর যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর এক সংরক্ষিত সদস্যকে আবেদনকারীর তালিকা থেকে বাদ দিয়েছে দুটো বন্দুক ব্যবসায়ী প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্রের ওকলাহোমা ডিপার্টমেন্ট অব হিউম্যান সার্ভিসে কর্মরত ওই ব্যক্তি প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে মুসলিম-বিরোধী বৈষম্যের অভিযোগ তুলে মামলা করেছেন। 

অভিযোগকারী রাজা-ই-ফাতিহা

অভিযোগকারী রাজা-ই-ফাতিহা(২৯) জানান, ওই প্রতিষ্ঠানগুলো নিজেদের মুসলিমমুক্ত ঘোষণা করে একটি নোটিশ দিয়ে রেখেছে। তিনি সে কথা জেনেই ওই প্রতিষ্ঠানগুলোতে গিয়েছেন। মুসলিম হিসেবে আত্মপরিচয় দেওয়ার আগে পর্যন্ত প্রতিষ্ঠানগুলোর মালিকরা তার সঙ্গে সহৃদয় আচরণ করেছেন।

তিনি বলেন, ‘আমি মুসলিম এ কথা বলার পরই তারা আমাকে সন্দেহজনক হিসেবে ধরে নেন।’

ওকলাহোমার সিভিল লিবার্টিস ইউনিয়নের আইনজীবী ব্রেডি হেনডারসন বলেন, ‘যুক্তরাষ্ট্রের বেশ কিছু অঙ্গরাজ্যেই এ ধরনের প্রজ্ঞাপন জারি করা হয়ে থাকে। এটি অত্যন্ত আপত্তিকর। আমেরিকার মৌলিক বৈশিষ্ট্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এ ধরনের ঘোষণা।’

প্রসঙ্গত, এর আগে ২০১৫ সালে ফ্লোরিডার একটি বন্দুকের দোকানের মালিকের বিরুদ্ধে এ ধরনের একটি মামলা করে কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস। তবে যথোপযুক্ত প্রমাণের অভাবে আদালতে টেকেনি মামলাটি। সূত্রঃ দ্য গার্ডিয়ান

/ইউআর/বিএ/

সম্পর্কিত
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের