মার্কিন সাংবাদিককে মুক্তির তাগিদ ব্লিঙ্কেনের

আন্তর্জাতিক ডেস্ক
০৩ এপ্রিল ২০২৩, ১১:২৯আপডেট : ০৩ এপ্রিল ২০২৩, ১১:৪৩

গুপ্তচরবৃত্তির অভিযোগে সম্প্রতি সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের মার্কিন সাংবাদিক ইভান গ্রেশকোভিচকে আটক করে রাশিয়া। এতে মস্কো ও ওয়াশিংটনের উত্তেজনা আরও বেড়েছে। এ ঘটনায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন রবিবার (২ এপ্রিল) রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে ফোনে গ্রেশকোভিচভের মুক্তির আহ্বান জানান।

গত বৃহস্পতিবার (৩০ মার্চ) মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিটের আলোচিত সাংবাদিক ইভান গ্রেশকোভিচ (৩১) রাশিয়ায় আটক হয়। তাকে আটকের খবর দ্রুত ছড়িয়ে পড়ে বিশ্বের অধিকাংশ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে। তাৎক্ষণিকভাবে রুশ গোয়েন্দা সংস্থা (এফএসবি) দাবি করে, গুপ্তচরবৃত্তির অভিযোগে ইভান গ্রেশকোভিচকে আটক করা হয়। ওই সময় তিনি রাশিয়ার ইয়েকাটেরিনবুর্গে কাজ করছিলেন।

যদিও গুপ্তচরবৃত্তির অভিযোগ অস্বীকার করেছে ওয়ালস্ট্রিট জার্নাল। মার্কিন সাংবাদিক আটকের ঘটনাকে অগ্রহণযোগ্য উল্লেখ করে গভীর উদ্বেগের কথা জানান ব্লিঙ্কেন। তাকে অবিলম্বে মুক্তি দিতে মস্কোর প্রতি আহ্বানও জানান তিনি।

সাংবাদিক আটকের ঘটনাকে রাজনীতিকরণের অভিযোগ তুলে ব্লিঙ্কেন বলেন, এটি মেনে নেওয়া যায় না। এদিকে ল্যাভরভ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন বলেন, গ্রেশকোভিচের ভাগ্য নির্ধারণ হবে আদালতে।

২৯ মে পর্যন্ত তাকে কারাগারে রাখার আদেশ দিয়েছেন আদালত। গুপ্তচরবৃত্তির অভিযোগ প্রমাণ হলে রুশ আইন অনুযায়ী তাকে সর্বোচ্চ ২০ বছর কারাগারে কাটাতে হবে।

/এলকে/
সম্পর্কিত
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বশেষ খবর
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের