যুক্তরাষ্ট্রের কানসাসে বন্দুকধারীর সিরিজ হামলা, হামলাকারীসহ নিহত ৪

বিদেশ ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০১৬, ১০:৩৪আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৬, ১০:৪০
image

কানসাস পুলিশের দাবি যে তাদের গুলিতে বন্দুকধারী নিহত হয়েছে যুক্তরাষ্ট্রে কানসাস অঙ্গরাজ্যে বেশ কয়েকটি এলাকায় এক বন্দুকধারীর হামলায় তিন ব্যক্তি নিহত হয়েছেন। পরে পুলিশের গুলিতে বন্দুকধারীও নিহত হন। ওই ঘটনায় অন্তত ১৪ জন আহত হয়েছে বলে খবর প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও গার্ডিয়ান। তবে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আহতের সংখ্যা ৩০।
কানসাসের কাউন্টি শেরিফ টি ওয়ালটন জানান যে ওই বন্দুক হামলার ঘটনায় সন্ত্রাসবাদের সংশ্লিষ্টতা নেই বলেই মনে করা হচ্ছে।
বিবিসির খবরে বলা হয়, সন্দেহভাজন হামলাকারী হেসটনে একটি ঘাস কাটার যন্ত্র উৎপাদনকারী কারখানায় কর্মরত ছিলেন। শুরুতে সেখানেই বন্দুক নিয়ে হামলা চালান তিনি। এক্সেল নামের ওই কারখানা ভবনের ভেতরে তিন সহকর্মীকে গুলি করে হত্যা করেন তিনি। পরে কারখানার ভেতরেই পুলিশের গুলিতে নিহত হন বন্দুকধারী।
ওয়ালটন জানান, এক্সেল কারখানা ছাড়াও পার্কিং লট ও আশেপাশের দুটি এলাকায় বন্দুকধারীর হামলা হয়েছে। একটি গাড়ি থেকে বন্দুকধারী হামলা চালিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ওই সময় বেশ ক’জন আহত হন।
মিশিগানের কালামাজুতে এক বন্দুকধারীর সিরিজ হামলায় ৬ জন নিহত হওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রে এ বন্দুক হামলার ঘটনা ঘটলো। সূত্র: বিবিসি, গার্ডিয়ান, আলজাজিরা

/এফইউ/বিএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম