নতুন নিষেধাজ্ঞার কবলে উত্তর কোরিয়া

বিদেশ ডেস্ক
০৯ মার্চ ২০১৬, ১০:৪৪আপডেট : ০৯ মার্চ ২০১৬, ১০:৫১

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কর্তৃক নিষেধাজ্ঞার হুমকির পর এবার নতুন নিষেধাজ্ঞার কবলে পড়েছে উত্তর কোরিয়া। প্রায় একই ধরনের ঘোষণা এসেছে দেশটির দুই প্রতিবেশী রাষ্ট্র দক্ষিণ কোরিয়া ও চীনের কাছ থেকে।

পিয়ংইয়ংয়ের অস্ত্র কর্মসূচির সঙ্গে জড়িত বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর অবরোধ আরোপের ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়া। অন্যদিকে নিজ দেশের একটি বন্দরে উত্তর কোরিয়ার জাহাজ ভেড়ানো নিষিদ্ধ করেছে চীন।

উত্তর কোরিয়ার একটি মালবাহী জাহাজ ‘গ্র্যান্ড কারো’ কিছুদিন আগে চীনের উত্তরপূর্বের রিঝাও বন্দরে পৌঁছায়। তবে জাহাজটিকে বন্দরে ভিড়তে দেওয়া হয়নি বলে জানিয়েছেন রিঝাও সমুদ্রবন্দর কর্তৃপক্ষ।

গত সপ্তাহে উত্তর কোরিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এ নিষেধাজ্ঞার পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের করা কালো তালিকাভুক্ত ৩১টি জাহাজের মধ্যে নাম ছিল ওই জাহাজটির। নিষিদ্ধ তালিকায় থাকা অন্তত দুটি জাহাজকে চীনা বন্দরে ভিড়তে দেওয়া হয়নি।

নতুন নিষেধাজ্ঞার কবলে উত্তর কোরিয়া

অন্যদিকে, উত্তর কোরিয়ার বিরুদ্ধে অবরোধ জোরদার করার কথা জানিয়েছে দক্ষিণ কোরিয়া। মঙ্গলবার সিউল সরকার জানিয়েছে, উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট ৪০ জন ব্যক্তি এবং ৩০টি গ্রুপের ওপর তারা নতুন অবরোধ আরোপ করবে। দক্ষিণ কোরিয়ার জলসীমা থেকে উত্তর কোরিয়ার বন্দরে ১৮০ দিন আগে নোঙর করা বিভিন্ন জাহাজ নিষিদ্ধ করা হবে।

উত্তর কোরিয়ার সাম্প্রতিক পারমাণবিক পরীক্ষা ও দূরপাল্লার রকেট উৎক্ষেপণকে কেন্দ্র করে দেশটির সঙ্গে প্রতিবেশী ও পশ্চিমা দেশগুলোর মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এরমধ্যেই ৭ মার্চ শুরু হয় যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া যৌথ সামরিক মহড়া।

এই মহড়ার আগমুহূর্তে দক্ষিণ কোরিয়ায় পারমাণবিক হামলার হুমকি দেয় উত্তর কোরিয়া। কোরিয়ান পিপল’স আর্মির সুপ্রিম কমান্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, যদি এ মহড়া বন্ধ করা না হয়, তাহলে ওই দুই পরস্পর মিত্র দেশে উপর্যুপরি পারমাণবিক হামলা চালানো হবে।

উত্তর কোরিয়ার ন্যাশনাল ডিফেন্স কমিশনের এক বিবৃতিতে বলা হয়, শত্রুদের যৌথ সামরিক মহড়াকে স্পষ্টতই পরমাণু যুদ্ধের অনুশীলন হিসেবে বিবেচনা করা হবে।

গত ৬ জানুয়ারি নিজের চতুর্থ পরমাণু বোমার পরীক্ষা চালায় পিয়ংইয়ং। দেশটি বোমাটিকে ব্যাপক বিধ্বংসী হাইড্রোজেন বোমা বলে দাবি করেছে। এরপর গত ৬ ফেব্রুয়ারি দূরপাল্লার রকেট নিক্ষেপ করে দেশটি। উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের আরোপিত নিষেধাজ্ঞায় দেশটির ওপর পরমাণু বোমা কিংবা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে। সূত্র: রয়টার্স।

/এমপি/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম