বঙ্গবন্ধুকে নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিতর্কিত মন্তব্য

আন্তর্জাতিক ডেস্ক
২২ আগস্ট ২০২৪, ১৪:৫২আপডেট : ২২ আগস্ট ২০২৪, ২০:৩৫

বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলা নিয়ে এক বিতর্কিত মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বুধবার (২১ আগস্ট) এক সম্মেলনে উপস্থিতদের উদ্দেশে তিনি বলেন, পাকিস্তানবিরোধী আন্দোলনের নেতা তার কাজের পরিণতি ভোগ করছেন। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ এ খবর জানিয়েছে।

দেশটির রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত জাতীয় যুব সম্মেলনে বক্তৃতা দেওয়ার একপর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানকে বিভক্তকারী হিসেবে উল্লেখ করেছেন। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘যেমন কর্ম তেমন ফল।’

সম্মেলনে দেশটির মন্ত্রিবর্গ, চিফ অব দ্য আর্মি স্টাফ, উচ্চশিক্ষা কমিশনের চেয়ারম্যান, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশে একটি রাজনৈতিক পটপরিবর্তনের মধ্যেই এমন মন্তব্য করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

বাংলাদেশে টানা ১৫ বছরের বেশি সময় শাসন করা আওয়ামী লীগ সরকারের পতন হয় ৫ আগস্ট। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবি থেকে এর সূত্রপাত। আন্দোলনের মুখে পদত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিনই বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন তিনি।

সরকার পতনের পর দেশের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য, ছবি ও ম্যুরাল ধ্বংস করা হয়।

/এসকে/এমওএফ/
সম্পর্কিত
রাজস্থানের পর্যটনে নতুন চমক, ৬ মাসেই ১০.৯২ কোটি পর্যটকের ভিড়
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সর্বশেষ খবর
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
ফেব্রিক্স আমদানিতে নিষেধাজ্ঞা নিয়ে নতুন উদ্বেগ পোশাক খাতে
ফেব্রিক্স আমদানিতে নিষেধাজ্ঞা নিয়ে নতুন উদ্বেগ পোশাক খাতে
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ