দ্রুত বিবর্তিত হচ্ছে মাংকিপক্স, বিজ্ঞানীরা দিশেহারা

আন্তর্জাতিক ডেস্ক
২৭ আগস্ট ২০২৪, ১৬:৫৮আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ১৬:৫৮

মাংকিপক্স ভাইরাস খুবই দ্রুত পরিবর্তিত হচ্ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। বেশিরভাগ ক্ষেত্রেই এই পরিবর্তন যেসব স্থানে দেখা যাচ্ছে, সেখানে তাদের তহবিল ও সরঞ্জামের অভাব রয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

আফ্রিকা, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের একাধিক বিশেষজ্ঞ জানিয়েছেন, ভাইরাসটির গঠনগত ও সংক্রমণ নিয়ে অনেক তথ্যই এখনও অজানা। এতে প্রতিরোধ গড়ে তোলা জটিল হয়ে পড়েছে।

১৯৭০ সাল থেকেই আফ্রিকার বিভিন্ন অঞ্চলে মাংকিপক্স ছিল একটি জনস্বাস্থ্য সমস্যা। তবে ২০২২ সালে বৈশ্বিকভাবে ছড়িয়ে পড়ার আগ পর্যন্ত অসুখটি তেমন মনোযোগ পায়নি। তখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বৈশ্বিক  জরুরি স্বাস্থ্য অবস্থা ঘোষণা করে যা ১০ মাস পর্যন্ত জারি ছিল।

এবার ভাইরাসটির নতুন ধরণ ক্লেড ওয়ান বি শনাক্ত করা হয়েছে। এটি ক্লেড ওয়ান এর বিবর্তিত রূপ। ডব্লিউএইচও আবারও জরুরি অবস্থা ঘোষণা করেছে।

ডব্লিউএইচও’র মাংকিপক্স বিষয়ক জরুরি কমিটির সভাপতি ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড ডিমিয়ে ওগোইনা বলেন, ‘আফ্রিকাতে আমরা অন্ধের মত কাজ করছি। এই মহামারি আমরা পুরো বুঝে উঠতে পারছি না। ফলে পরবর্তী পদক্ষেপ নিতে আমাদের সমস্যা হচ্ছে। সংক্রমণের ধরণ, রোগের তীব্রতা, ঝুঁকি, প্রতিরোধ এসব নিয়ে কাজ করতে সমস্যা হচ্ছে। আমার আশঙ্কা, ভাইরাসটি ক্রমে বিবির্তিত হচ্ছে। আর নতুন ধরণ তৈরি হচ্ছে।’

ডব্লিউএইচও’র মতে, চলতি বছর কঙ্গোতে ১৮ হাজারের বেশি ক্লেড ওয়ান ও ক্লেড ওয়ান বি এর সন্দেহভাজন কেস রয়েছে। ৬শ’ ১৫ জনের মৃত্যু নিশ্চিত করা গেছে। এছাড়া আফ্রিকার ৪টি দেশে ২শ’ ২২টি, সুইডেন ও থাইল্যান্ডে ১ টি করে ক্লেড বি কেস নিশ্চিত করা গেছে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, ব্যাপক গবেষণা প্রয়োজন হলেও নমুনা পরীক্ষার সরঞ্জামের ঘাটতি রয়েছে তাদের কাছে। গবেষণা ছাড়া প্রতিরোধ গড়ে তোলা বা ভ্যাক্সিনের পরিকল্পনা করা অত্যন্ত কঠিন।

 

/এসকে/
সম্পর্কিত
যুদ্ধ বন্ধে কিয়েভ ও মস্কোয় উইটকফ-কুশনার
মার্কিন নিষেধাজ্ঞা আমাদের থামাতে পারবে না: ইরান
ওয়াশিংটনে নিজের নামে প্রকল্প কেন, জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
ইউএস ওপেনে ম্যাচ থামলো গাঁজার গন্ধে!
ইউএস ওপেনে ম্যাচ থামলো গাঁজার গন্ধে!
বিরোধীদলের লংমার্চ জ্বালানির অপচয়, জনগণের ভোগান্তি: প্রতিমন্ত্রী ইশরাক
বিরোধীদলের লংমার্চ জ্বালানির অপচয়, জনগণের ভোগান্তি: প্রতিমন্ত্রী ইশরাক
যুদ্ধ বন্ধে কিয়েভ ও মস্কোয় উইটকফ-কুশনার
যুদ্ধ বন্ধে কিয়েভ ও মস্কোয় উইটকফ-কুশনার
পাম্পে কমছেই না গাড়ির দীর্ঘ সারি
পাম্পে কমছেই না গাড়ির দীর্ঘ সারি
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ