রাশিয়া নিয়ন্ত্রিত পারমাণবিক কেন্দ্রের কর্মী বোমা হামলায় নিহত 

আন্তর্জাতিক ডেস্ক
০৪ অক্টোবর ২০২৪, ২১:৫৪আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ০৩:০৫

রাশিয়া নিয়ন্ত্রিত জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এক কর্মী গাড়ি বোমা হামলায় নিহত হয়েছেন। শুক্রবার (৪ অক্টোবর) সকালের এই হামলাকে এক ‘যুদ্ধাপরাধীর’ শাস্তি হিসেবে অভিহিত করেছে ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

গাড়ি বিস্ফোরণের একটি ভিডিও প্রকাশ করেছে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা। এরপর প্রকাশিত এক বিবৃতিতে ওই কর্মকর্তাকে ‘যুদ্ধাপরাধী’ ও ‘দালাল’ বলে উল্লেখ করেছে তারা। সব যুদ্ধাপরাধীর শাস্তি নিশ্চিত করার হুঁশিয়ারিও দিয়েছে গোয়েন্দা সংস্থা।

নিহত কর্মীর নাম আন্দ্রেই কোরোতিকিই। তিনি পারমাণবিক কেন্দ্রের নিরাপত্তা বিভাগে দায়িত্বরত ছিলেন।

এদিকে, হামলার জন্য ইউক্রেনের কঠোর সমালোচনা করেছে রুশ কর্তৃপক্ষ। পারমাণবিক কেন্দ্রের পরিচালক ইউরি চেরনিচুক বলেছেন, ‘এটি অত্যন্ত ভয়াবহ ও অমানবিক ঘটনা।’

তিনি আরও বলেছেন, ‘পারমাণবিক স্থাপনার নিরাপত্তায় নিয়োজিত কোনও কর্মীর ওপর আক্রমণ খুবই বেপরোয়া একটি পদক্ষেপ।’ হামলাকারীদের যথোপযুক্ত জবাব দেওয়ার অঙ্গীকার করেছেন তিনি।

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে সর্বাত্মক অভিযান শুরুর কিছুদিনের মধ্যেই জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দখল নেয় রাশিয়া। এটি ইউরোপের বৃহত্তম ছয় স্থাপনার একটি। বর্তমানে কেন্দ্রটিতে কোনও কার্যক্রম পরিচালনা হচ্ছে না।

প্রথম থেকেই পারমাণবিক কেন্দ্রে হামলার জন্য দুপক্ষই পাল্টাপাল্টি অভিযোগ করে আসছে। আবার দুপক্ষই একে অপরের অভিযোগ অস্বীকার করছে।

পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হতে বিরত থাকতে দুদেশকেই আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা। 

/এসকে/
সম্পর্কিত
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের