লেবাননে শান্তিরক্ষী বাহিনীর নিরাপত্তা নিয়ে শঙ্কিত যুক্তরাষ্ট্র 

আন্তর্জাতিক ডেস্ক
০৮ অক্টোবর ২০২৪, ০৯:১৫আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ১০:৩৯

যুক্তরাষ্ট্র চায় না লেবাননে অবস্থানরত শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা ইসরায়েলি হামলার শিকার হোক। কারণ দেশটির নিরাপত্তা নিশ্চিতে শান্তিরক্ষী বাহিনীর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। সোমবার (৭ অক্টোবর) এসব কথা বলেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, ‘ইউনিফিল ফোর্সকে আমরা কোনও রকম ঝুঁকিতে দেখতে চাই না। লেবাননের নিরাপত্তা নিশ্চিতে দলটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।’

লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনী (দ্য ইউএন ইন্টেরিম ফোর্স ইন লেবানন বা ইউনিফিল)  রবিবার এক বিবৃতিতে বলেছে, লেবাননে তাদের কর্মস্থলের নিকটবর্তী এলাকায় ইসরায়েলের সাম্প্রতিক ‘সাম্প্রতিক কার্যকলাপে’ তারা গভীরভাবে উদ্বিগ্ন।

সাংবাদিকদের মিলার বলেছেন, লেবাননে ইসরায়েলের স্থল অভিযান মূল্যায়ন করছে মার্কিন প্রশাসন। যদিও দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনী অভিযানের পরিসর বড় করার প্রস্তুতি নিচ্ছে, তবুও এখন পর্যন্ত তাদের উপস্থিতি সীমিত বলেই গণ্য করা যাচ্ছে।

নিরাপত্তা পরিষদের ম্যান্ডেটে লেবাননের সামরিক বাহিনীকে সহায়তা করার জন্যই ইউনিফিল ফোর্স মোতায়েন করা হয়েছে। অবৈধ অস্ত্রশস্ত্র ও সশস্ত্র বাহিনীর উপস্থিতি মুক্ত রাখতে তারা দায়িত্ব পালন করে যাচ্ছে। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর কাছে দলটির চক্ষুশূলে পরিণত হওয়ার এটি অন্যতম কারণ।

গত সপ্তাহে ইসরায়েলি সেনাবাহিনী জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেয়। ‘ব্লু লাইন’ নামে পরিচিত ইসরায়েল ও লেবাননের সীমান্ত থেকে পাঁচ কিলোমিটারের অধিক দূরত্বে ‘নিজেদের নিরাপত্তার জন্য’ ‘যত দ্রুত সম্ভব’ সরে যাওয়ার জন্য তৈরি থাকতে বলেছে ইসরায়েল। 

/এসকে/
সম্পর্কিত
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী