২০২৫ সালকে সবার আগে স্বাগত জানালো কিরিবাতি  

আন্তর্জাতিক ডেস্ক
৩১ ডিসেম্বর ২০২৪, ১৬:১৪আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ১৬:১৬

বিশ্বে সবার আগে নতুন বছর ২০২৫ সালকে স্বাগত জানালো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ কিরিবাতি। নববর্ষ উদ্‌যাপনকারী প্রথম এই দেশটি সবার আগে নতুন বছরে পদার্পণ করেছে। ইএসএ আর্থ অবজারভেশন সামাজিক যোগাযোগমাধ্যমে দেশটিতে নতুন বছরকে স্বাগত জানানোর ঘোষণা দিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি মিরর এ খবর জানিয়েছে।

ডেইলি মিরর জানিয়েছে, গ্রিনিচ মান সময় ১০টায় (বাংলাদেশ সময় ৩১ ডিসেম্বর বিকাল ৪টা) বিশ্বের প্রথম দেশ হিসেবে ২০২৫ সালকে স্বাগত জানিয়েছে কিরিবাতি। যুক্তরাজ্য থেকে ১৪ ঘণ্টা এগিয়ে দেশটির সময়।

আন্তর্জাতিক সময় ৩১ ডিসেম্বর সকাল ১০টায় যখন কিরিবাতির সাত হাজার ৩৮০ মানুষ যখন ২০২৫ সালকে স্বাগত জানাচ্ছে, সে সময় বিশ্বের অনেক মানুষ হয়ত বা নাস্তা করছেন।পাশাপাশি, প্রায় জনমানবহীন প্রশান্ত মহাসাগরীয় আরও ১০ দ্বীপ এলাকায় একই সময়ে নতুন বছরকে বরণ করে নেওয়া হবে। আন্তর্জাতিক সময় সকাল ১১টায় প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ টোঙ্গা ও সামোয়া এবং বৃহত্তর নিউ জিল্যান্ডে ২০২৫ সালকে বরণ করে নেওয়া হবে।

সবার আগে কিছু দেশ যেহেতু নতুন বছরকে বরণ করবে, স্বভাবতই কিছু দেশ সবার শেষে উদযাপনে যোগ দেবে। এই তালিকায় রয়েছে প্রায় জনমানবহীন মার্কিন অঞ্চল হাওয়াই দ্বীপপুঞ্জের হাওল্যান্ড ও বেকার দ্বীপ।আন্তর্জাতিক সময় অনুযায়ী ১ জানুয়ারি দুপুর ১২টায় এই এলাকা দুটোয় ২০২৫ সালের আগমন হবে।

 কিরিবাতি আন্তর্জাতিক তারিখ রেখার পশ্চিমাংশের সবচেয়ে কাছে অবস্থিত। ১৯৯০ সালের আগে আন্তর্জাতিক তারিখ রেখা কিরিবাতির ওপর দিয়ে যেত, যার ফলে কিরিবাতির দুই অংশে থাকত দুই তারিখ। পরে আন্তর্জাতিক তারিখ রেখাটি কিরিবাতির সর্ব পূর্বের দ্বীপ থেকে প্রায় আড়াই হাজার কিলোমিটার দূরে সরিয়ে নেওয়া হয়। ফলে কিরিবাতি জুড়ে এখন একটি তারিখই থাকে।

/এসকে/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম