বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি

ঝুঁকিতে ফিলিপাইনের অর্থব্যবস্থা, দিগুইতোসহ চারজনকে বিচার বিভাগে তলব

বিদেশ ডেস্ক
১৮ মার্চ ২০১৬, ১৭:২৬আপডেট : ১৮ মার্চ ২০১৬, ১৭:২৬
image

ঝুঁকিতে ফিলিপাইনের অর্থব্যবস্থা, দিগুইতোসহ চারজনকে বিচার বিভাগে তলব যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ফিলিপাইনের কয়েকটি অ্যাকাউন্ট ব্যবহার করে রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপাইনের অর্থব্যবস্থা ঝুঁকির মুখে পড়েছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর শুক্রবার এই মন্তব্য করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স খবরটি নিশ্চিত করেছে। এদিকে ফিলিপাইনের সংবাদমাধ্যম ইনকোয়ারার জানিয়েছে, অর্থ হ্যাকিংয়ের এই ঘটনায় ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনের ব্রাঞ্চ ম্যানেজার দিগুইতো-সহ চারজনকে তলব করেছে সে দেশের বিচারবিভাগ।
ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আমান্দো তেতাঙ্ক সাংবাদিকদের বলেন, ‘অর্থবাজারের দিকে তাকালে হয়তো আপনাদের মনে হবে না যে, কিছু একটা ঘটেছে। তবে অর্থচুরির ওই ঘটনার পর আমাদের বুঝতে হবে যে আমরা একটা বড় রকমের ঝুঁকির মধ্যে রয়েছি’। তিনি বিশ্বাস করেন, ফিলিপাইনে আন্ত-সীমান্ত মানি লন্ডারিং এর ঘটনা এটাই প্রথম। এ ধরনের ঘটনা এড়াতে সর্বাত্মক আইনগত ব্যবস্থা নেওয়ারও অঙ্গীকার করেন তিনি। এ নিয়ে সরকার এবং কংগ্রেসের সঙ্গে আলোচনা করবেন বলেও জানিয়েছেন গভর্নরের পাশাপাশি অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্বে থাকা তেতাঙ্ক। অ্যান্টি মানি লন্ডারিং আইনকে আরও যুগোপযোগী ও কার্যকর করার অঙ্গীকারের কথাও জানিয়েছেন তিনি।  
এদিকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির এই ঘটনায় ফিলিপাইনের বিচার বিভাগ রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনের ব্রাঞ্চ ম্যানেজার দিগুইতো-সহ চারজনকে তলব করেছে। অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিলের করা অভিযোগের প্রেক্ষিতে জিজ্ঞাসাবাদ করার জন্য তাদের ডাকা হয়েছে। এপ্রিলের ১২ থেকে ১৯ তারিখের মধ্যে তাদের বিচার বিভাগে হাজির হতে হবে। সূত্র: ইনকোয়ারার, রয়টার্স

/বিএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান