শুল্ক আরোপ করলে যুক্তরাষ্ট্রকে সমুচিত জবাব দেবে কানাডা: ট্রুডো 

আন্তর্জাতিক ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৫০আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৫০

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার কথামতো চড়া শুল্ক আরোপ করলে সমুচিত জবাব দেবে কানাডা। শুক্রবার (৩১ জানুয়ারি) এক সভায় দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, যুক্তরাষ্ট্রের পদক্ষেপের জবাবে তাৎক্ষণিক ও জোরালো পদক্ষেপ নিতে তারা পিছপা হবেন না। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

কানাডা-যুক্তরাষ্ট্রের সম্পর্কের বিষয়ে উপদেষ্টা পরিষদের সভায় তিনি বলেছেন, কানাডা এক সংকটময় সময় পার করছে।

সম্ভাব্য সব দিক তারা বিবেচনায় রেখেছেন জানিয়ে ট্রুডো বলেছেন, যদি ট্রাম্প শুল্ক আরোপ করেন, আমরাও যথাযথ উত্তর দেব। আমরা পাল্টা ব্যবস্থা নেওয়ার জন্য তৈরি আছি। বাধ্য করা হলে সুচিন্তিত, জোরালো কিন্তু ন্যায্য জবাব দেওয়া হবে।

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন ও প্রাণঘাতী রাসায়নিক ওপিওইড ফেন্টানিলের প্রবাহ ঠেকাতে মেক্সিকো ও কানাডাকে দ্রুত যথাযথ ব্যবস্থা নিতে বলেছেন ট্রাম্প। অন্যথায় তাদের পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন।

কানাডা তার রফতানির মোট ৭৫ শতাংশ পণ্য ও সেবা যুক্তরাষ্ট্রে পাঠায়। ফলে ট্রাম্পের প্রতিশ্রুত শুল্ক আরোপ দেশটির অর্থনীতিতে বড় ধরনের আঘাত হানবে।

কানাডার সামনের সময় সংকটাপন্ন বলে উল্লেখ করেছেন ট্রুডো। তিনি বলেছেন, আমি মিথ্যা বলব না, সামনের দিনগুলোতে আমরা কঠিন সময় পার করতে যাচ্ছি। আমি জানি, কানাডীয়রা হয়ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আছেন। তবে আমি অঙ্গীকার করে বলছি, সরকার আপনাদের পাশে আছে। 

/এসকে/
সম্পর্কিত
পুতিনের সঙ্গে বৈঠকের পর জেলেনস্কির মুখোমুখি হলেন কুশনার-উইটকফ
নেপালে মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু, নিখোঁজ এখনও ৫ হাজার
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ভিসাবিহীনদের দেশে ফেরার সুযোগ, নেওয়ার আহ্বান বাংলাদেশ হাইকমিশনের
ভিসাবিহীনদের দেশে ফেরার সুযোগ, নেওয়ার আহ্বান বাংলাদেশ হাইকমিশনের
কোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রিজার্ভ চুরি মামলাকোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার
সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন