হলিউডের সিনেমায় শ্বেতাঙ্গ-সামরিক আধিপত্য আর মুসলিম বিরোধিতার নির্মাণ

ফাহমিদা উর্ণি
২০ মার্চ ২০১৬, ১৪:০৫আপডেট : ২০ মার্চ ২০১৬, ১৪:৫৯
image

হলিউডের সিনেমায় শ্বেতাঙ্গ-সামরিক আধিপত্য আর মুসলিম বিরোধিতার নির্মাণ বিদ্যায়তনিক জগতে রিপ্রেজেন্টেশন কিংবা পরিবেশনার রাজনীতি নিয়ে যারা কাজ করেন, তারা আমাদের শিখিয়েছেন বাস্তবতাকে আসলে কখনও বর্ণনা করা যায় না। বর্ণনা করলে সেটা আর বাস্তব থাকে না। হয়ে যায় পরিবেশনা কিংবা রিপ্রেজেন্টেশন। রিপ্রেজেন্টেশনের তাত্ত্বিকরা আমাদের জানিয়ে দিয়েছেন, বাস্তবতা উপস্থাপন করার মধ্য দিয়ে আসলে নতুন বাস্তবতা নির্মাণ করা হয়। উপস্থাপিত বাস্তব তাই প্রকৃত বাস্তব নয়। উপস্থাপনকারীর নিজস্ব মূল্যবোধ-বিশ্বাস-দৃষ্টিভঙ্গি-শ্রেণীগত অবস্থানের সাপেক্ষেই বাস্তবতা নির্মিত নয়। চলচ্চিত্রের সঙ্গেও বাস্তবতার সম্পর্কও এমনই। চলচ্চিত্রের মধ্য দিয়েও এর পরিচালক ও কুশলীরা নতুন বাস্তবতা নির্মাণ করেন। বাংলা ট্রিবিউনের এই প্রতিবেদন হলিউডের চলচ্চিত্র নিয়ে। সেখানকার চলচ্চিত্রের মধ্য দিয়ে কিভাবে শ্বেতাঙ্গ-সামরিক আধিপত্যকে নিরঙ্কুশ করার আর মুসলমানদের নিয়ে নেতিবাচক অনুভূতির বাস্তবতা নির্মাণ করা হয়েছে তা তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে।
প্রকৃতপক্ষে এক শতকেরও বেশি সময় ধরে মার্কিন চলচ্চিত্রগুলোকে যুক্তরাষ্ট্রের শ্বেতাঙ্গ আধিপত্য আর সামরিক অগ্রগতি বজায় রাখার অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। ব্যবহার করা হচ্ছে মুসলিম বিরোধিতা এবং তাদের নিয়ে ভীতি ছড়ানোর বাস্তবতা তৈরীর কাজে। চলচ্চিত্রগুলোতে বর্ণবাদ- শ্বেতাঙ্গ আধিপত্য আর মুসলিম বিরোধিতার বীজ এতটাই সুনিপুণভাবে বপন করে রাখা হয়েছে যে সেগুলো কার্যত শনাক্ত করা কঠিন। এগুলো অনেকটা কার্বন মনোক্সাইড গ্যাসের মতো; অর্থাৎ মারাত্মক ক্ষয়ক্ষতি হওয়া ছাড়া তা শনাক্ত হয় না।
১৮৯৬ সালে লুমিয়ার ভ্রাতৃদ্বয় প্রথমবারের মতো চলচ্চিত্র বানানোর পর থেকেই একটি কার্যকর বর্ণবাদী প্রচারণা যন্ত্রে পরিণত হয় মার্কিন চলচ্চিত্র। আর সে ধারা এখনও বিরাজমান আছে; যার ছোঁয়া দেখা গেছে এবারের অস্কার আয়োজনেও।

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম