কঙ্গোতে হামলার হুমকি উগান্ডা সেনাপ্রধানের

আন্তর্জাতিক ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২:২০ আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২:২০

আফ্রিকার দেশ কঙ্গোতে সামরিক অভিযান চালানোর হুমকি দিলেন প্রতিবেশী রাষ্ট্র উগান্ডার সেনাপ্রধান। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি সতর্ক করে বলেছেন, কঙ্গোর পূর্বাঞ্চলীয় শহর বুনিয়াতে সব সশস্ত্র পক্ষ ২৪ ঘণ্টার মধ্যে অস্ত্র সমর্পণ না করলে সেখানে হামলা চালাবেন তিনি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

কোনও প্রমাণ পেশ না করেই শনিবার আকস্মিকভাবে কাইনেরুগাবা দাবি করেন, বাহিমা গোষ্ঠীর সদস্যদের নির্বিচারে হত্যা করা হচ্ছে। তারা আমার লোক। পৃথিবীর কেউ আমার লোকদের ক্ষতিগ্রস্ত করে পার পাবে না।

প্রায়ই বিদেশনীতি নিয়ে বিতর্কিত মন্তব্য করার রেকর্ড রয়েছে উগান্ডার সেনাপ্রধান কাইনেরুগাবার। তার দাবি, তার বাবা ও দেশটির প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনির অনুমতিতেই এই হুমকি দিয়েছেন তিনি।

অবশ্য উগান্ডা সেনাবাহিনীর এক মুখপাত্র এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

পৃথক এক পোস্টে তিনি সেদিনই হুমকি দেন, দ্রুতই উগান্ডার সেনারা বুনিয়ার দখল নেবে।

উগান্ডার শীর্ষ সামরিক কর্মকর্তার এই হুমকি কঙ্গোর সেনাবাহিনী ও রুয়ান্ডা-সমর্থিত এম২৩ বিদ্রোহীদের মধ্যে চলমান সংঘাত বৃদ্ধির ইন্ধন জোগাতে পারে। এই সংঘাত একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের দিকে গড়াতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

শুক্রবার এম২৩ বিদ্রোহীদের এক নেতা জানান, তারা কঙ্গোর দ্বিতীয় বৃহত্তম পূর্বাঞ্চলীয় শহর বুকাভুতে প্রবেশ করেছে। এর আগে জানুয়ারির শেষ দিকে তারা বৃহত্তম শহর গোমা দখল করেছিল।

জাতিসংঘ সূত্রের বরাতে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি সহস্রাধিক বাড়তি সেনা কঙ্গোতে পাঠিয়েছে উগান্ডা। আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে, সন্ত্রাসী দমন অভিযানের অংশ হিসেবে তারা সেখানে আছে। তবে জাতিসংঘের বিশেষজ্ঞদের দাবি, গোপনে তুতসি সম্প্রদায়ের নেতৃত্বাধীন এম২৩ বিদ্রোহীদের সমর্থন দিচ্ছে দেশটি।

কাইনেরুগাবা প্রকাশ্যে রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামের প্রতি সমর্থন জানিয়েছেন। কাগামে অবশ্য কঙ্গোতে এম২৩ বিদ্রোহীদের পক্ষে রুয়ান্ডার সেনা উপস্থিতির অভিযোগ অস্বীকার করেছেন।

এর আগে, ২০২২ সালে এম২৩ বিদ্রোহীদের ভাই বলে অভিহিত করেছিলেন কাইনেরুগাবা এবং দাবি করেছিলেন, তারা কঙ্গোতে তুতসিদের অধিকার রক্ষার জন্য লড়ছে।

কাইনেরুগাবার হুমকির বিষয়ে কঙ্গোর যোগাযোগমন্ত্রী প্যাট্রিক মুইয়া এবং দেশটির সেনাবাহিনীর একজন মুখপাত্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে সাড়া পায়নি রয়টার্স।

/এসকে/
সম্পর্কিত
ইয়েমেনে হুথিদের হামলায় নিহত ৭৩
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
কানাডার আলবার্টা প্রদেশে নির্বাচনে মার্কিন ডানপন্থিদের শোচনীয় পরাজয়
সর্বশেষ খবর
‘স্বেচ্ছাসেবক দলের কয়েকজনকে নিয়ে নিউজ করায়’ সাংবাদিকের ওপর হামলা 
‘স্বেচ্ছাসেবক দলের কয়েকজনকে নিয়ে নিউজ করায়’ সাংবাদিকের ওপর হামলা 
নদী পার করার কথা বলে নৌকায় তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩
নদী পার করার কথা বলে নৌকায় তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩
দেশ গড়তে মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
দেশ গড়তে মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রশাসনের সহযোগিতায় প্রবাসী ছেলের ঘরে ঠাঁই হলো ৮৫ বছরের বৃদ্ধা মায়ের
প্রশাসনের সহযোগিতায় প্রবাসী ছেলের ঘরে ঠাঁই হলো ৮৫ বছরের বৃদ্ধা মায়ের
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত