ট্রাম্পের কর্মী ছাঁটাই কর্মসূচিতে আদালতের হস্তক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০০আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০০

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ বেশকিছু ফেডারেল সংস্থায় নব নিযুক্ত কর্মীদের ব্যাপক হারে ছাঁটাইয়ের নির্দেশ দিয়েছিল প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন। তবে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ফেডারেল জাজ উইলিয়াম আলসাপ এই পদক্ষেপ স্থগিতে সাময়িক আদেশ দিয়েছেন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এক শুনানির সময় তিনি বলেছেন, অতি গুরুত্বপূর্ণ নয় এমন শিক্ষানবিশ কর্মীদের চিহ্নিত করে ছাঁটাইয়ের জন্য গত ২০ জানুয়ারি ও ১৪ ফেব্রুয়ারি মেইলের মাধ্যমে নির্দেশনা দিয়েছে ইউএস অফিস অব পারসোনেল ম্যানেজমেন্টের (ওপিএম)। তবে ফেডারেল সংস্থার কোনও কর্মীকে, বিশেষত একবছরের কম অভিজ্ঞতাসম্পন্ন শিক্ষানবিশ কর্মীদের, ছাঁটাইয়ের আদেশ দেওয়ার এখতিয়ার নেই তাদের। তাই ওই মেইল তৎক্ষণাৎ বাতিল করার আদেশ দেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণ করে একটি স্বাধীন পরামর্শক সংস্থা প্রতিষ্ঠা করেন। এর নাম হয় সরকারি সক্ষমতা বিভাগ (ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি বা ডোজে)। সংস্থাটি পরিচালিত হচ্ছে টেসলা ও স্পেস এক্স মালিক ইলন মাস্কের নেতৃত্বে। মার্কিন সরকারের ওপর বাজেট চাপ কমাতে বিভিন্ন খাতে ব্যয় কমানো ও কর্মী ছাঁটাইয়ের মতো পরামর্শ দিয়ে যাচ্ছে তারা।

অবশ্য ব্যাপক কর্মী ছাঁটাইয়ের কঠোর সমালোচনা করছেন ডেমোক্র্যাট, ইউনিয়ন এবং ফেডারেল কর্মীরা। তাদের দাবি, এভাবে বলা কওয়া ছাড়া কর্মী ছাঁটাই অবৈধ এবং এতে সরকারের কার্যক্রমে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়বে।

আলসাপ বলেছেন, মামলাটি যৌথভাবে করেছে একাধিক ইউনিয়ন এবং অলাভজনক সংস্থা। এতে প্রতিরক্ষা মন্ত্রণালয় বা অন্য কোনও সংস্থা আসামি হিসেবে অন্তর্ভুক্ত নয়। তাই, তাদেরকে কোনও পদক্ষেপ নিতে সরাসরি আদেশ তিনি দিতে পারছেন না।

উল্লেখ্য, শুক্রবার নাগাদ প্রায় পাঁচ হাজার ৪০০ শিক্ষানবিশ কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিতে পারে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এ বিষয়ে তিনি বলেছেন, এই ব্যাপক ছাঁটাই কর্মসূচি সরকারি কার্যক্রমে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলবে। কেননা, জাতীয় উদ্যান, বৈজ্ঞানিক গবেষণা, প্রবীণদের জন্য সেবা কার্যক্রমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে লোকবল কমে যাওয়ায় সংকট সৃষ্টি করতে পারে।

বিচারক আলসাপ বলেছেন, প্রশিক্ষণার্থী কর্মীরাই আমাদের সরকারের প্রাণশক্তি। তারাই কাজের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করে আরও বড় দায়িত্বের জন্য নিজেদের গড়ে তোলে। এভাবেই আমাদের সরকার পরিচালিত হয়।

আদালতের রায়ের বিষয়ে প্রতিক্রিয়া জানতে হোয়াইট হাউজে যোগাযোগের চেষ্টা করে সাড়া পায়নি রয়টার্স।

/এসকে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
নিউ ইয়র্ক টাইমসে বাংলাদেশের আর্জেন্টিনা উন্মাদনার গল্প
কী, কেন, কীভাবেনেতানিয়াহুকে নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নেপথ্যে যেসব কারণ
সর্বশেষ খবর
বিকালে ১০০ রাকাত নামাজ পড়ে ভালো হওয়ার অঙ্গীকার, রাতেই ইয়াবাসহ গ্রেফতার
বিকালে ১০০ রাকাত নামাজ পড়ে ভালো হওয়ার অঙ্গীকার, রাতেই ইয়াবাসহ গ্রেফতার
সোভিয়েত ও রাশিয়ান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি নির্বাচিত
সোভিয়েত ও রাশিয়ান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি নির্বাচিত
টেকনাফে অপহরণের শিকার শিশু, ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি
টেকনাফে অপহরণের শিকার শিশু, ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
বিশ্বকাপ শেষে আর্জেন্টিনা দলে আর দেখা যাবে না যে ৯ তারকাকে
বিশ্বকাপ শেষে আর্জেন্টিনা দলে আর দেখা যাবে না যে ৯ তারকাকে
টাকা ধার দিয়ে ফেরত পাচ্ছেন না, আদায়ের ভালো উপায় কী?
টাকা ধার দিয়ে ফেরত পাচ্ছেন না, আদায়ের ভালো উপায় কী?
এনবিআরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাস, যেভাবে ধরা পড়লো পেশাদার ‘হ্যাকার’ 
এনবিআরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাস, যেভাবে ধরা পড়লো পেশাদার ‘হ্যাকার’ 
কারাগারে আসার ৮ দিনেই তরুণীর দুঃসাহসিক কাণ্ড, যেভাবে পালালেন
কারাগারে আসার ৮ দিনেই তরুণীর দুঃসাহসিক কাণ্ড, যেভাবে পালালেন
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় যারা
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় যারা