দুই রুশ সাংবাদিককে হত্যার অভিযোগে ইউক্রেনীয় পাইলট নাদিয়া শেভচেঙ্কোকে ২২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ করা হয়, তিনি ২০১৪ সালের জুনে পূর্ব ইউক্রেনে স্বেচ্ছাসেবী বাহিনীতে ছিলেন। সে সময়ে নাদিয়া রাশিয়ার প্রতি ঘৃণা প্রদর্শন করে রুশ সাংবাধিকদের ওপর গোলা বর্ষণ করেন।
নাদিয়া এসব অভিযোগ অস্বীকার করে তার মামলাকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে উল্লেখ করেছেন। অনেক পশ্চিমা রাজনীতিবিদদের মতো তার আইনজীবীও আদালতের বিচার প্রক্রিয়ার প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন।
মঙ্গলবার দোনেৎস্কের একটি আদালতে ওই রায় ঘোষণার সময় তিনি ইউক্রেনের জাতীয় সংগীত গেয়ে আদালতের কার্যক্রমে বাধা দেন বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে।
রুশ সাংবাদিকদের ওপর গুলি বর্ষণের ঘটনায় দোনেৎস্কের রুশ বিদ্রোহীরা তাকে গ্রেফতার করেন। সূত্র: বিবিসি।
/এসএ/








