গাজায় যুদ্ধবিরতি নিয়ে জাতিসংঘে প্রস্তাব, ভেটো দিতে পারে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
০৪ জুন ২০২৫, ১২:২০আপডেট : ০৪ জুন ২০২৫, ১২:২০

গাজায় নিঃশর্ত এবং স্থায়ী একটি যুদ্ধবিরতি অবিলম্বে কার্যকর প্রস্তাবে বুধবার (৪ জুন) ভোট গ্রহণ করতে যাচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। অবশ্য এতে যুক্তরাষ্ট্র ভেটো দিতে পারে বলে আশঙ্কা করছেন জাতিসংঘের কূটনীতিবিদরা। মার্কিন বার্তাসংস্থা এপি এ খবর জানিয়েছে।

নিরাপত্তা পরিষদের অস্থায়ী ১০ সদস্যের তত্ত্বাবধানে ওই প্রস্তাব তৈরি করা হয়েছে। হামাসের হাতে বন্দি থাকা ইসরায়েলিদের অবিলম্বে মুক্তির বিষয়েও খসড়ায় বলা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক জাতিসংঘের কূটনীতিবিদ মঙ্গলবার বলেছেন, প্রস্তাবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভেটো আসার আশঙ্কা রয়েছে।

গাজার মানবিক পরিস্থিতিকে ‘বিধ্বংসী’ আখ্যা দিয়ে প্রস্তাবটিতে বলা হয়েছে, মানবিক সহায়তার প্রবেশে আরোপিত সকল নিষেধাজ্ঞা অবিলম্বে ও নিঃশর্তভাবে প্রত্যাহার করতে হবে। পাশাপাশি, সহায়তা যেন নিরাপদে এবং বাধাহীনভাবে সবার মধ্যে বিতরণ করা যায় তা নিশ্চিত করতে হবে।

বুধবার বিকেলে প্রস্তাবের ওপর ভোটের সময় নির্ধারিত হয়েছে।

এদিকে, ত্রাণ বিতরণের জন্য নতুন এক পদ্ধতি নেওয়া হয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সমর্থনে গঠিত একটি ফাউন্ডেশন ইসরায়েলি সামরিক নিয়ন্ত্রণাধীন অঞ্চলে ত্রাণ সহায়তা বিতরণ কেন্দ্র স্থাপন করেছে। তাদের দাবি, এর মাধ্যমে হামাসকে পাশ কাটিয়ে সহায়তা পৌঁছানো যাবে।

তবে জাতিসংঘ এই পদ্ধতি প্রত্যাখ্যান করে বলেছে, এভাবে গাজার বাড়তে থাকা খাদ্য সংকট সমাধান হবে না। বরং এর মাধ্যমে ত্রাণ সহায়তাকে অস্ত্র হিসেবে ব্যবহারের সুযোগ পাবে ইসরায়েল। এছাড়া, এই পদ্ধতি নিরপেক্ষতা, পক্ষপাতহীনতা ও স্বাধীনতার মতো মানবিক নীতিমালার সঙ্গে সংগতিপূর্ণ নয় বলেও জাতিসংঘ অভিযোগ করছে।

প্রস্তাবের খসড়ায় দাবি করা হয়, উল্লিখিত নীতিমালা, আন্তর্জাতিক মানবিক আইন এবং নিরাপত্তা পরিষদ সনদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে হবে।

খসড়ার বিষয়ে বক্তব্য জানতে এপির অনুরোধে জাতিসংঘে মার্কিন স্থায়ী প্রতিনিধির পক্ষ থেকে জানানো হয়, আপাতত তাদের কোনও মন্তব্য নেই। আর ইসরায়েলি স্থায়ী প্রতিনিধি এপির অনুরোধে সাড়া দেয়নি।

/এসকে/
সম্পর্কিত
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান