ভারতে ফের করোনার প্রাদুর্ভাব, আক্রান্ত ৫ হাজার

রক্তিম দাশ, কলকাতা
০৬ জুন ২০২৫, ১২:৪৯আপডেট : ০৬ জুন ২০২৫, ১২:৪৯

ভারতের পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টায় শতাধিক ব্যক্তির দেহে করোনা শনাক্ত হয়েছে। এই সময় রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ১০৬ জন। পশ্চিমবঙ্গে এখন মোট আক্রান্তের সংখ্যা পাঁচ শতাধিক। আর পুরো ভারতে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ হাজারের মতো।

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৫৩৮। আর সারা আক্রান্তের সংখ্যা পাঁচ হাজারের মতো।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত, সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে কেরালা রাজ্যে। সেখানে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ১৪৮৭ জন আক্রান্ত হয়েছেন। এরপর ৫৬২ জন আক্রান্ত নিয়ে ভুগছে দিল্লি এবং ৫৩৮ জন নিয়ে পশ্চিমবঙ্গ।

ভারতজুড়ে আক্রান্তের সংখ্যা পাঁচ হাজারের মতো হয়ে যাওয়ায় সতর্কতা জারি করেছে কেন্দ্র সরকার। বাজারের মতো জনবহুল এলাকায় দূরত্ব মেনে চলতে মানুষকে পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি, সবাইকে মাস্ক ব্যবহার, অন্যদের সংস্পর্শের বিষয়ে সচেতনতা (যেমন জড়িয়ে ধরা বা হাত মেলানো), পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা ইত্যাদি বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকার করোনার নতুন ভ্যারিয়েন্টের জিনোম সিকোয়েন্সিংয়ের উদ্যোগ নিতে চাইছে। এ জন্য স্কুল অব ট্রপিক্যালে নমুনা প্রেরণের তোড়জোড় করছে।

এছাড়া, শ্বাসকষ্টে ভোগা রোগীদের বাড়তি নজরদারিতে রাখার নির্দেশনা দিয়েছে রাজ্য সরকার। প্রয়োজনে পরীক্ষা করানোর পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া, স্থানীয় ক্লিনিকের পরিকাঠামো মজবুতকরণের দিকে মনোযোগ দিচ্ছে তারা।

/এসকে/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেইরানের ডলার সংগ্রহ বন্ধ করতে আমিরাতে ব্যাংকগুলোকে কেন নিশানা করছে যুক্তরাষ্ট্র?
পুতিনের সঙ্গে বৈঠকের পর কিয়েভে কুশনার-উইটকফ
যুক্তরাষ্ট্রের ‘বিকল্প’ হিসেবে চীনকে তুলে ধরছেন শি?
সর্বশেষ খবর
২৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার: বিমানকর্মী ৫ দিনের রিমান্ড
২৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার: বিমানকর্মী ৫ দিনের রিমান্ড
সাবেক এমপির ছেলেসহ তিনজনের বিষয়ে তদন্ত প্রতিবেদন ২০ সেপ্টেম্বর
মান/বতা বি/রোধী অ/প/রাধসাবেক এমপির ছেলেসহ তিনজনের বিষয়ে তদন্ত প্রতিবেদন ২০ সেপ্টেম্বর
ইরানের ডলার সংগ্রহ বন্ধ করতে আমিরাতে ব্যাংকগুলোকে কেন নিশানা করছে যুক্তরাষ্ট্র?
কী, কেন, কীভাবেইরানের ডলার সংগ্রহ বন্ধ করতে আমিরাতে ব্যাংকগুলোকে কেন নিশানা করছে যুক্তরাষ্ট্র?
হিজড়া নেত্রীর ঘরে ৩ ঘণ্টা অবস্থান করা সেই যুবককে খুঁজছে পুলিশ
হিজড়া নেত্রীর ঘরে ৩ ঘণ্টা অবস্থান করা সেই যুবককে খুঁজছে পুলিশ
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’