ইরানের বিরুদ্ধে ঐতিহাসিক বিজয় অর্জনের দাবি নেতানিয়াহুর

আন্তর্জাতিক ডেস্ক
২৫ জুন ২০২৫, ১০:৪১আপডেট : ২৫ জুন ২০২৫, ১০:৪১

ইরানের বিরুদ্ধে ১২ দিনের যুদ্ধে ইসরায়েলের ঐতিহাসিক বিজয় অর্জিত হয়েছে বলে দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার (২৪ জুন) জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে এ কথা বলেন তিনি। ফরাসি বার্তাসংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে নেতানিয়াহু বলেন, আজ আমরা এক ঐতিহাসিক বিজয় অর্জন করেছি।

ইরানকে কখনও পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, আমরা তাদের পারমাণবিক কর্মসূচিতে ব্যাঘাত ঘটিয়েছি। ইরানের কেউ যদি ওই প্রকল্প পুনর্গঠনের চেষ্টা করে, তবে আমরা একই দৃঢ়তার সঙ্গে তা প্রতিহত করব।

ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান ইয়াল জামির দাবি করেন, ইসরায়েলের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি বহু বছর পিছিয়ে গেছে এবং ইরানের বিরুদ্ধে তাদের অভিযান নতুন এক পর্বে প্রবেশ করছে।

এদিকে মঙ্গলবার ইরান জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনায় বসার জন্য তৈরি হয়ে আছে। তবে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সতর্ক করে বলেছেন, তার দেশ পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের অধিকার কখনও ত্যাগ করবে না।

গতকাল নেতানিয়াহুর ভাষণের আগে ভিন্ন এক বিবৃতিতে ইসরায়েলি সরকার দাবি করে, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং ক্ষেপণাস্ত্র সক্ষমতার দ্বৈত হুমকিকে নিষ্ক্রিয় করে দিয়েছে তারা।

ইরানের বিরুদ্ধে পরিচালিত অপারেশন রাইজিং লায়নের বিষয়ে নেতানিয়াহু বলেছেন, এটি বিশ্বব্যাপী সেনাবাহিনীরা বিশ্লেষণ করবে।

উল্লেখ্য, ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনার পাশাপাশি সংবাদমাধ্যম এবং কারাগারে বোমা হামলা, দেশটির সামরিক এবং অভ্যন্তরীণ নিরাপত্তা নেতৃবৃন্দকে হত্যার মাধ্যমে ওই অভিযান পরিচালিত হয়েছে।

রবিবার আকস্মিকভাবে সংঘর্ষে যোগ দেয় যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, মার্কিন বোমা হামলায় ইরানের প্রধান পারমাণবিক স্থাপনা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

তবে কয়েকজন বিশেষজ্ঞ বলছেন, ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তাদের লক্ষ্য অর্জনে সফল হয়েছে কিনা, তা নিশ্চিত নয়। কেননা, তেহরান তাদের সমৃদ্ধকৃত ইউরেনিয়ামের বিশাল ভাণ্ডার অন্য কোনও স্থানে সরিয়ে নেওয়ার সম্ভাবনা রয়েছে।

/এসকে/
সম্পর্কিত
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের