করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক
১৩ জুলাই ২০২৫, ১২:০৭আপডেট : ১৩ জুলাই ২০২৫, ১২:০৭

মার্কিন এক চিকিৎসকের ওপর থেকে করোনাভাইরাসের টিকা সনদ জালিয়াতি এবং টিকা ধ্বংসের মামলা প্রত্যাহার করে নিয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন অ্যাটর্নি জেনারেল প্যাম বনডি শনিবার (১২ জুলাই) এ উদ্যোগ নেন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে বনডি বলেছেন, ইউটাহ অঙ্গরাজ্যের সল্ট লেক কাউন্টির চিকিৎসক মাইকেল কারক মুউর, জুনিয়র অন্যায় কারাভোগ করছিলেন।

মুউরের বিরুদ্ধে সরকার প্রদত্ত ২৮ হাজার ডলার সমমূল্যের টিকা ধ্বংস এবং টিকা সনদ জালিয়াতির মামলা ছিল। ২০২৩ সালে সাবেক প্রেসিডেন্ট বাইডেনের আমলে এক ফেডারেল গ্র্যান্ড জুরি তাকে অভিযুক্ত করে এবং চলতি মাসে তার শুনানি আরম্ভ হয়।

২০২৩ সালে তৎকালীন অ্যাটর্নি কার্যালয় থেকে জানানো হয়, ড. মুউর একটি প্লাস্টিক সার্জারি সেন্টার থেকে ভুয়া টিকা সনদ প্রদান করতেন। অভিযোগে বলা হয়, তিনি কিছু শিশুদের ইনজেকশনে টিকার বদলে স্যালাইন পুশ করতেন। তার দাবি অনুযায়ী, শিশুদের বুঝ দেওয়ার জন্য অভিভাবকদের অনুরোধেই তিনি এটা করতেন।

তবে মুউরের সাফাই গেয়ে বনডি বলেছেন, ওই চিকিৎসক তার রোগীদের কেবল নিজেদের পছন্দ অনুযায়ী চলার সুযোগ দিয়েছিলেন, যার নিশ্চয়তা দিতে তৎকালীন প্রশাসন ব্যর্থ ছিল। ড. মুউর যে কারাভোগ করছেন, সেটা তার প্রাপ্য নয়। আজকেই এটা শেষ হচ্ছে।

ট্রাম্প প্রশাসন বরাবরই করোনাভাইরাস টিকার প্রতি সংশয়বাদীদের প্রতি সহানুভূতিশীল অবস্থান নিয়েছে। উদাহরণস্বরূপ, পেন্টাগন এমন সব সেনাসদস্যদের পুনর্বহালের উদ্যোগ নিয়েছে, যারা মহামারি চলাকালে টিকা না নেওয়ার কারণে বরখাস্ত হয়েছিলেন।

দেশটির বর্তমান স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি, জুনিয়র নিজেও দীর্ঘদিন ধরে টিকার নিরাপত্তা নিয়ে সন্দেহ প্রকাশ করে এসেছেন। গত এপ্রিলে তিনি এক্সে লেখেন, ড. মুউর তার সাহস ও সুস্থতার প্রতি অঙ্গীকারের জন্য পদকের দাবিদার।

মামলা বাতিলের পক্ষে মত দিয়েছেন ট্রাম্পের কড়া সমর্থক এবং জর্জিয়ার কংগ্রেস সদস্য মার্জোরি টেইলর গ্রিন। ড. মুউরকে নায়ক হিসেবে অভিহিত করে তিনি বলেন, আমরা আর কখনও সরকারের স্বৈরাচারী আচরণ সহ্য করব না।

/এসকে/
সম্পর্কিত
সারা দিন রঙ পাল্টায় যে পাহাড়
ইরানে হামলার প্রস্তুতি: ইসরায়েলে আরও রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
সিচাংয়ের যাযাবর পরিবারের মেয়ে এখন চীনের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ে
সর্বশেষ খবর
কারাগার থেকে পালালেন নারী বন্দি, ৭ জনকে বরখাস্ত
কারাগার থেকে পালালেন নারী বন্দি, ৭ জনকে বরখাস্ত
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কি খেলবে এমবাপ্পে?
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কি খেলবে এমবাপ্পে?
এ আর রাহমানের নজরে শুভ-নন্দিতার ‘সাওয়ারিয়া’
এ আর রাহমানের নজরে শুভ-নন্দিতার ‘সাওয়ারিয়া’
কথাসাহিত্যিক রোমেনা আফাজের জন্মশতবর্ষ উপলক্ষে সেমিনার
কথাসাহিত্যিক রোমেনা আফাজের জন্মশতবর্ষ উপলক্ষে সেমিনার
সর্বাধিক পঠিত
বুফে আর বাফেটের মধ্যে পার্থক্য কী
বুফে আর বাফেটের মধ্যে পার্থক্য কী
বিশ্বকাপ শেষে আর্জেন্টিনা দলে আর দেখা যাবে না যে ৯ তারকাকে
বিশ্বকাপ শেষে আর্জেন্টিনা দলে আর দেখা যাবে না যে ৯ তারকাকে
বুফেতে কোন খাবারের পর কোন খাবার খাবেন
বুফেতে কোন খাবারের পর কোন খাবার খাবেন
মাথার ওপর দিয়ে চলছে গাড়ি: ফ্লাইওভারের নিচে আবাসিক এলাকা, তবু খুশি বাসিন্দারা
মাথার ওপর দিয়ে চলছে গাড়ি: ফ্লাইওভারের নিচে আবাসিক এলাকা, তবু খুশি বাসিন্দারা
দুঃখ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী
দুঃখ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী