প্রথমবার ১ লাখ ২০ হাজার ডলার ছাড়ালো বিটকয়েন

আন্তর্জাতিক ডেস্ক
১৪ জুলাই ২০২৫, ২০:১৩ আপডেট : ১৪ জুলাই ২০২৫, ২০:১৩

বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন সোমবার প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলার অতিক্রম করেছে। যুক্তরাষ্ট্রে ডিজিটাল সম্পদ খাতে কাঙ্ক্ষিত নীতিগত অগ্রগতির প্রত্যাশায় বিনিয়োগকারীদের আস্থায় এই ঊর্ধ্বগতি দেখা গেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

আইজি মার্কেটের বিশ্লেষক টনি সাইকামোর বলেন, এই মুহূর্তে বিটকয়েন একাধিক ইতিবাচক প্রভাবের সঙ্গে এগোচ্ছে, প্রাতিষ্ঠানিক চাহিদা, ভবিষ্যতের মুনাফার প্রত্যাশা এবং রাজনৈতিক সমর্থন মিলেই এটি চালিত হচ্ছে। বিগত ছয়-সাত দিনে এমন শক্তিশালী ঊর্ধ্বগতি দেখা গেছে যে এর থেমে যাওয়ার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। খুব সহজেই এটি ১ লাখ ২৫ হাজার ডলারের দিকে এগোতে পারে।

এশিয়ান লেনদেন সেশনে বিটকয়েনের দাম পৌঁছে যায় ১ লাখ ২১ হাজার ২০৭ ডলার ৫৫ সেন্টে। যা এ যাবৎকালের সর্বোচ্চ। পরে কিছুটা কমে গিয়ে সর্বশেষ লেনদেন হয়েছে ১ দশমিক ৫ শতাংশ ঊর্ধ্বে, ১ লাখ ২০ হাজার ৮৫৬ ডলারে।

সোমবার থেকে যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে ক্রিপ্টো খাতের জন্য দীর্ঘদিন ধরে দাবি করা নিয়ন্ত্রক কাঠামো নিয়ে একাধিক বিল নিয়ে আলোচনা শুরু হচ্ছে। এসব বিলের মাধ্যমে ডিজিটাল সম্পদের জন্য সুস্পষ্ট আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

ওকেএক্স সিঙ্গাপুরের প্রধান নির্বাহী গ্রেসি লিন বলেন, আমরা লক্ষ করছি, বিটকয়েন এখন শুধু সাধারণ বিনিয়োগকারী বা প্রাতিষ্ঠানিক পর্যায়েই নয়, কিছু কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকেও দীর্ঘমেয়াদি রিজার্ভ সম্পদ হিসেবে বিবেচিত হচ্ছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে ‘ক্রিপ্টো প্রেসিডেন্ট’ বলে ঘোষণা দিয়ে খাতটির জন্য সহায়ক নীতিমালা প্রণয়নের আহ্বান জানিয়ে আসছেন। তার সমর্থন ও বাজারে আগাম আশাবাদ বিটকয়েনের ঊর্ধ্বগতিতে সহায়ক হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

চলতি বছরে এখন পর্যন্ত বিটকয়েনের দাম বেড়েছে ২৯ শতাংশ। এই ঊর্ধ্বগতি অন্যান্য ক্রিপ্টোকারেন্সিকেও প্রভাবিত করছে। সোমবার দ্বিতীয় বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি ইথেরিয়াম (ইথার) পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ ৩ হাজার ৪৮ ডলারে পৌঁছে শেষ পর্যন্ত ৩ হাজার ৩৬ ডলারে লেনদেন হয়েছে।

বাজার পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান কোইনমার্কেটক্যাপ জানিয়েছে, ক্রিপ্টো খাতের মোট বাজারমূল্য এখন দাঁড়িয়েছে প্রায় ৩ দশমিক ৭৮ ট্রিলিয়ন ডলার।

/এএ/
সম্পর্কিত
নির্বাচনের আগে ইরানে আর হামলা নয়: নেতানিয়াহু
হাইজ্যাক সতর্কবার্তার পর ফ্রাঙ্কফুর্ট-দিল্লি ফ্লাইটের জরুরি অবতরণ
রাশিয়ায় কর্মরত জাপানি সাংবাদিকের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ
সর্বশেষ খবর
নির্বাচনের আগে ইরানে আর হামলা নয়: নেতানিয়াহু
নির্বাচনের আগে ইরানে আর হামলা নয়: নেতানিয়াহু
চিকিৎসা নিয়ে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস
চিকিৎসা নিয়ে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস
নতুন প্রজন্মের বই পড়ার অভ্যাস গড়তে উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর
নতুন প্রজন্মের বই পড়ার অভ্যাস গড়তে উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর
ঢামেকে হাসানুল হক ইনুর স্বাস্থ্য পরীক্ষা
ঢামেকে হাসানুল হক ইনুর স্বাস্থ্য পরীক্ষা
সর্বাধিক পঠিত
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর