কাশ্মীর সীমান্তে গোলাগুলির খবরকে গুজব বললো ভারত

আন্তর্জাতিক ডেস্ক
০৬ আগস্ট ২০২৫, ১২:৫৮আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ১২:৫৮

ভারত-পাকিস্তানের নিয়ন্ত্রণরেখায় (লাইন অব কন্ট্রোল বা এলওসি) গোলাগুলির তথ্যকে নাকচ করে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যায় যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে পাকিস্তানের তরফ থেকে গুলি চালানোর গুজব ছড়িয়ে যাওয়ার পর সেদিন রাতেই এই বিবৃতি দেওয়া হয়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ভারতীয় সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, কিছু সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবরে দাবি করা হচ্ছে, পুনচ এলাকায় নাকি যুদ্ধবিরতি লঙ্ঘন করা হয়েছে। তবে এলওসি বরাবর কোনও শর্ত লঙ্ঘনের আলামত আমরা খুঁজে পাইনি। অসমর্থিত খবর প্রচার হতে বিরত থাকার জন্য আমরা সবাইকে অনুরোধ করছি।

মঙ্গলবার সন্ধ্যার দিকে একাধিক ভারতীয় সংবাদমাধ্যমে দাবি করা হয়, এলওসিতে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে গুলি চালিয়েছে ইসলামাবাদ।

এদিকে, দেশটির আরেক সংবাদমাধ্যম দ্য হিন্দুতে বলা হয়, জম্মুতে কর্তব্যরত নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা গোলাগুলি হওয়ার দাবি করেন। তার বক্তব্য অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যায় কোনও উসকানি ছাড়াই পাকিস্তান অংশ হতে গুলি ছোড়া হয়। ভারতীয় সেনারা এর জবাব দিলে হালকা অস্ত্র ব্যবহার করে প্রায় ১৫ মিনিট পাল্টাপাল্টি গুলি চলে।

ওই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি উল্লেখ করে ওই কর্মকর্তা বলেন, সিঁদুর অভিযানের (অপারেশন সিন্দুর) পর এটাই প্রথম যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানি সেনাবাহিনীর তরফ থেকে কোনও বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত মে মাসের ৭ থেকে ১০ তারিখ পর্যন্ত সীমান্ত অঞ্চলে যুদ্ধে জড়িয়ে পড়ে প্রতিবেশী দেশদুটি। এপ্রিলে কাশ্মীরের প্রতিবেশী সন্ত্রাসী হামলার জবাবে ভারতের পরিচালিত সিঁদুর অভিযান থেকে ওই যুদ্ধ শুরু হয়। তবে শিগগিরই পারমাণবিক অস্ত্রধর দেশদুটো যুদ্ধবিরতির জন্য সম্মত হয়।

/এসকে/
সম্পর্কিত
সৌদি আরবকে ৫০০ কোটি ডলারের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
রাজস্থানের পর্যটনে নতুন চমক, ৬ মাসেই ১০.৯২ কোটি পর্যটকের ভিড়
সর্বশেষ খবর
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সৌদি আরবকে ৫০০ কোটি ডলারের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র
সৌদি আরবকে ৫০০ কোটি ডলারের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র
চাষাঢ়ায় ইয়াবাসহ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, তদন্তে পুলিশ
চাষাঢ়ায় ইয়াবাসহ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, তদন্তে পুলিশ
ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদফতরের তদন্ত কমিটি 
ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদফতরের তদন্ত কমিটি 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ