সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি আগ্রাসনকে দস্যুতা বললেন এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক
০৩ অক্টোবর ২০২৫, ০৯:২৬আপডেট : ০৩ অক্টোবর ২০২৫, ০৯:২৬

সুমুদ ফ্লোটিলার অধিকাংশ নৌযান আটক করায় ইসরায়েলের কড়া সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। বৃহস্পতিবার (২ অক্টোবর) এক বক্তব্যে তিনি ইসরায়েলের পদক্ষেপকে দস্যুতার সঙ্গে তুলনা করেন।

নিজ দল একে পার্টির প্রাদেশিক প্রধানদের বৈঠকে দেওয়া ভাষণে এরদোয়ান বলেন, আন্তর্জাতিক জলসীমায় বেসামরিকদের ওপর এই হামলা প্রমাণ করে যে, গাজায় সংঘটিত গণহত্যার অপরাধ ঢাকতে ইসরায়েল এখন উন্মত্ত অবস্থায় রয়েছে। গণহত্যাকারী নেতানিয়াহু সরকার শান্তির ক্ষুদ্রতম সম্ভাবনাও তাই সহ্য করতে পারে না।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি শক্তি প্রয়োগের ফলে বিশ্বের সামনে গাজায় চলমান নৃশংসতা এবং ইসরায়েলের হত্যাযজ্ঞের মুখোশ স্পষ্ট হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

ফিলিস্তিনিদের পাশে থাকার প্রতিশ্রুতি জানিয়ে তিনি বলেন, আমাদের ফিলিস্তিনি ভাই-বোনদের ছেড়ে যাব না এবং যুদ্ধবিরতি প্রতিষ্ঠা ও শান্তি ফিরিয়ে আনতে সর্বশক্তি দিয়ে কাজ করব।

এরদোয়ান বলেন, তুর্কি সরকার ঘটনাপ্রবাহ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং নৌবহরে থাকা তুর্কি নাগরিকদের ক্ষতি না হয় তা নিশ্চিত করতে পদক্ষেপ নিচ্ছে।

তথ্যসূত্র: টিআরটি ওয়ার্ল্ড

/এসকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম