বিবিসির বিরুদ্ধে হাজার কোটি ডলারের মানহানি মামলা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৪০আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৪০

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বিরুদ্ধে সোমবার (১৫ ডিসেম্বর) মানহানি মামলা দায়ের করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিযোগে বলা হয়, বিবিসি একটি সম্পাদিত ভিডিও ক্লিপ এমনভাবে উপস্থাপন করেছে, যেন তিনি সমর্থকদের বাইডেনের কাছে পরাজয়ের পর ক্যাপিটল হিলে হামলার নির্দেশ দিয়েছিলেন।

ট্রাম্পের অভিযোগে বলা হয়েছে, বিবিসির এই আচরণ মানহানির পাশাপাশি ফ্লোরিডার একটি আইনেরও লঙ্ঘন, যেখানে প্রতারণামূলক ও অন্যায্য বাণিজ্যিক কার্যক্রম নিষিদ্ধ। তিনি মামলার দুটি অভিযোগের প্রতিটির জন্য পাঁচশ কোটি ডলার করে ক্ষতিপূরণ দাবি করেছেন।

মামলায় বলা হয়েছে, বিবিসি ২০২১ সালের ৬ জানুয়ারির এক ভাষণের অংশ সম্পাদনা করে ট্রাম্পের মানহানি করেছে। ওই সম্পাদনায় পর পর দুটি ক্লিপ রাখা হয়, যেখানে প্রথমে তিনি সমর্থকদের ক্যাপিটলের দিকে পদযাত্রা করতে বলেন এবং আরেক অংশে “জান দিয়ে লড়াই করতে” কথাটি ব্যবহার করেন। অথচ এই দুটি একই ভাষণের অংশ হলেও পরস্পর সম্পর্কযুক্ত নয়। এমনকি সেই অংশটি বাদ দেওয়া হয়, যেখানে তিনি শান্তিপূর্ণ প্রতিবাদের আহ্বান জানিয়েছিলেন।

বিবিসি এর আগে ট্রাম্পের কাছে ক্ষমা চেয়েছে, ভুল বিচারবোধের কথা স্বীকার করেছে এবং জানিয়েছে যে সম্পাদনার কারণে ভুলভাবে মনে হয়েছে, তিনি সহিংস পদক্ষেপের সরাসরি আহ্বান জানিয়েছিলেন। তবে সংস্থাটি বলেছে, আইনি পদক্ষেপ নেওয়ার কোনও ভিত্তি নেই।

সোমবার মিয়ামির ফেডারেল আদালতে দায়ের করা মামলায় ট্রাম্প বলেন, ক্ষমা চাওয়া সত্ত্বেও বিবিসি নিজেদের ভুলের জন্য প্রকৃত অনুশোচনা দেখায়নি বা ভবিষ্যতে এমন সাংবাদিকতাগত অপব্যবহার ঠেকাতে কোনও অর্থবহ প্রাতিষ্ঠানিক পরিবর্তন আনেনি।

ট্রাম্পের আইনজীবী দলের এক মুখপাত্র বলেন, বিবিসি দীর্ঘদিন ধরেই প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে দর্শকদের বিভ্রান্ত করে আসছে, যা তাদের নিজস্ব বামপন্থী রাজনৈতিক অ্যাজেন্ডার অংশ।

সোমবার মামলার খবর ছড়িয়ে পড়ার আগে রয়টার্সকে দেওয়া বিবৃতিতে বিবিসির একজন মুখপাত্র বলেন, এই মুহূর্তে প্রেসিডেন্ট ট্রাম্পের আইনজীবীদের পক্ষ থেকে আমাদের সঙ্গে আর কোনও যোগাযোগ হয়নি। আমাদের অবস্থান অপরিবর্তিত।

অবশ্য মামলা দায়েরের পর প্রতিক্রিয়া জানতে চাইলে বিবিসির তরফ থেকে তাৎক্ষণিকভাবে সাড়া পাওয়া যায়নি।

সূত্র: রয়টার্স

/এসকে/
সম্পর্কিত
শিক্ষার্থীদের সমাধান নয়, রাজনৈতিক শিরোনামই চেয়েছেন রাহুল: ভারতের শিক্ষামন্ত্রী
হরমুজে ইরানের নিয়ন্ত্রণ হবে ‘বিপজ্জনক নজির’: রুবিও
শর্ত ছাড়াই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি, কংগ্রেসে পাঠাচ্ছেন ট্রাম্প
সর্বশেষ খবর
মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: অভিযুক্ত আটক, সর্বোচ্চ শাস্তি দাবি
পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: অভিযুক্ত আটক, সর্বোচ্চ শাস্তি দাবি
শিক্ষার্থীদের সমাধান নয়, রাজনৈতিক শিরোনামই চেয়েছেন রাহুল: ভারতের শিক্ষামন্ত্রী
শিক্ষার্থীদের সমাধান নয়, রাজনৈতিক শিরোনামই চেয়েছেন রাহুল: ভারতের শিক্ষামন্ত্রী
মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক, উদ্বোধন করলেন জেলা প্রশাসক
মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক, উদ্বোধন করলেন জেলা প্রশাসক
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি