ট্রাম্পের ভাষণে সাফল্যের ফিরিস্তি, কমছে জনসমর্থন

আন্তর্জাতিক ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৭আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৭

বছরের শেষ প্রান্তে এসে হোয়াইট হাউজ থেকে এক বিরল সন্ধ্যাকালীন ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১৭ ডিসেম্বর) দেওয়া ওই ভাষণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে তুলাধুনা করেন এবং সব নিয়ন্ত্রণে স্বভাবসুলভ নিজের সাফল্যের ঢোল পেটান। অবশ্য, সর্বশেষ জরিপে দেখা গেছে, ট্রাম্পের অর্থনীতি নিয়ন্ত্রণে মার্কিনিদের সমর্থন কমছে।

বক্তব্যের শুরুতেই তিনি বলেন, ১১ মাস আগে, আমি এক বিশৃঙ্খল অবস্থায় সব পেয়েছিলাম। এখন আমি সব ঠিক করছি।

চলতি বছর সীমান্ত নিরাপত্তা জোরদার, অভিবাসী নিয়ন্ত্রণ এবং দ্রব্যমূল্য কমানো থেকে শুরু করে প্রশাসনের উদ্যোগের সাফল্য নিয়ে ফিরিস্তি গাইতে থাকেন ট্রাম্প। সব কিছুর দাম এখনও বেশি স্বীকার করলেও, সব দোষ তিনি বাইডেনের কাঁধে চাপিয়ে দেন।

বাইডেনের চার বছরের সময়ে উচ্চ মুদ্রাস্ফীতি ট্রাম্পকে গত বছরের নির্বাচনে সাবেক ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসকে পরাজিত করতে সহায়তা করে। তবে চলতি বছর ট্রাম্পের আরোপিত শুল্কনীতি অর্থনীতিতে নতুন করে অনিশ্চয়তা সৃষ্টি করেছে এবং বাজারে দামের ঊর্ধ্বগতি ঘটিয়েছে। এমতাবস্থায়, বাইডেনের মতোই ট্রাম্প মার্কিনিদের বোঝাতে  গলদঘর্ম হচ্ছেন যে, অর্থনীতি ভালো আছে।

তিনি বলেন, আমি ওই বেশি দাম কমাচ্ছি এবং খুব দ্রুততার সঙ্গে তা করছি।

অবশ্য, মঙ্গলবারের নতুন রয়টার্স/ইপসোস জরিপে দেখা যায়, প্রাপ্তবয়স্ক মার্কিনিদের মাত্র ৩৩ শতাংশ মনে করেন যে অর্থনীতি পরিচালনায় ট্রাম্প ভালো কাজ করছেন।

এরমধ্যে, আগামী নভেম্বরের অন্তর্বর্তীকালীন নির্বাচনে প্রতিনিধি পরিষদ ও সিনেটে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে চাইছে রিপাবলিকানরা। তবে ক্রয়ক্ষমতা নিয়ে সাধারণ মার্কিনিদের উদ্বেগ এবং স্বাস্থ্যসেবা নীতিতে পরিবর্তনে জনগণের বিরক্তির সুযোগ নিয়ে ফায়দা লুটতে চাইছে ডেমোক্র্যাটরা।

বুধবার ভাষণের আগে, সিনেটের শীর্ষ ডেমোক্র্যাট, নিউ ইয়র্কের চাক শুমার অভিযোগ করেন যে ট্রাম্প তার নির্বাচনি অঙ্গীকার পূরণে ব্যর্থ হয়েছেন। ক্যাপিটল হিলে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, তার প্রধান প্রতিশ্রুতি ছিল, গদিতে বসেই তিনি মূল্যের রাশ টেনে ধরবেন। সেটাই ছিল নির্বাচনে জেতার প্রধান কারণ। অথচ মানুষের ব্যয় এদিকে হু হু করে বেড়ে চলেছে।

সূত্র: রয়টার্স

/এসকে/
সম্পর্কিত
শিক্ষার্থীদের সমাধান নয়, রাজনৈতিক শিরোনামই চেয়েছেন রাহুল: ভারতের শিক্ষামন্ত্রী
হরমুজে ইরানের নিয়ন্ত্রণ হবে ‘বিপজ্জনক নজির’: রুবিও
শর্ত ছাড়াই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি, কংগ্রেসে পাঠাচ্ছেন ট্রাম্প
সর্বশেষ খবর
শিক্ষার্থীদের সমাধান নয়, রাজনৈতিক শিরোনামই চেয়েছেন রাহুল: ভারতের শিক্ষামন্ত্রী
শিক্ষার্থীদের সমাধান নয়, রাজনৈতিক শিরোনামই চেয়েছেন রাহুল: ভারতের শিক্ষামন্ত্রী
মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক, উদ্বোধন করলেন জেলা প্রশাসক
মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক, উদ্বোধন করলেন জেলা প্রশাসক
মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে গিয়ে ধর্ষণের কথা জানালো ছাত্র, অধ্যক্ষ গ্রেফতার
মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে গিয়ে ধর্ষণের কথা জানালো ছাত্র, অধ্যক্ষ গ্রেফতার
হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত
হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি