কেন্দ্রে সরাসরি ভোট ও প্রবাসীদের পোস্টাল ব্যালটে ইতিহাস গড়লো বাংলাদেশ: কমনওয়েলথ

রাইনা সিদ্দিকী
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:০০আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:০০

বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে এক অনন্য অধ্যায় রচিত হলো আজ। ৫৬টি রাষ্ট্রের সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক সংস্থা কমনওয়েলথের নির্বাচন পর্যবেক্ষক দল জানিয়েছে,সকাল ৭টা ৩০ মিনিটে ভোটকেন্দ্র খোলার অনেক আগেই দেশজুড়ে তৈরি হয়েছিল নীরব প্রত্যাশা। সেই উত্তেজনা কাছ থেকে পর্যবেক্ষণ করেন বাংলাদেশজুড়ে গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে দায়িত্বে থাকা কমনওয়েলথ পর্যবেক্ষকরা।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই নীরব প্রত্যাশা রূপ নেয় সক্রিয় নাগরিক অংশগ্রহণে। ভোটারদের ধারাবাহিক উপস্থিতিতে স্পষ্ট হয়, এটি শুধু আরেকটি নির্বাচন নয়, বরং দেশের গণতান্ত্রিক অভিযাত্রার একটি গুরুত্বপূর্ণ ধাপ। আজ একদিকে অনুষ্ঠিত হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন,অন্যদিকে ভোটাররা অংশ নিচ্ছেন রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের লক্ষ্যে জুলাই জাতীয় সনদের ওপর  এক সাংবিধানিক গণভোটেও।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে নিবন্ধিত ভোটার সংখ্যা ১২ কোটি ৭০ লাখের বেশি। প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ হাজার ২৬ জন প্রার্থী, যার মধ্যে নারী প্রার্থী রয়েছেন ৭৮ জন। কমনওয়েলথের বিবেচনায়, ২০২৬ সালে এটি শুধু বাংলাদেশের নয়, বিশ্ব ও কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় গণতান্ত্রিক আয়োজন।

দেশজুড়ে মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে সকাল থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত ভোটগ্রহণ চলছে।

এবারের নির্বাচনের আরেকটি বড় বৈশিষ্ট্য হলো প্রবাসী ভোটারদের অংশগ্রহণ। প্রথমবারের মতো বিশ্বের ১২২টি দেশ থেকে বাংলাদেশি ভোটাররা ভোট দিচ্ছেন। নিবন্ধিত প্রবাসী ভোটারের সংখ্যা ৭ লাখ ৭২ হাজারের বেশি। পাশাপাশি ডাকযোগে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩০ হাজার ভোটার।

নির্বাচনের দুদিন আগেই কমনওয়েলথের পর্যবেক্ষক দল দেশের আটটি বিভাগে সরেজমিনে নির্বাচন পর্যবেক্ষণে নিয়োজিত হন।তারা স্থানীয় অংশীজনদের সঙ্গে বৈঠক করেন এবং ভোট-পূর্ব প্রস্তুতি পর্যবেক্ষণ করেন। সংস্থাটি জানিয়েছে,আগামী ১৪ ফেব্রুয়ারি তারা তাদের প্রাথমিক পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ করবে।

/আরএস/ /এমবিএম/
সম্পর্কিত
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
সর্বশেষ খবর
এবার ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কার করলো প্রশাসন, ক্যাম্পাসে নিষিদ্ধ
এবার ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কার করলো প্রশাসন, ক্যাম্পাসে নিষিদ্ধ
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে: আইনমন্ত্রী
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে: আইনমন্ত্রী
নিকোটিন পাউচ বাজারজাতে মরিয়া কোম্পানি, নিষিদ্ধের দাবি প্রজ্ঞা-আত্মার
নিকোটিন পাউচ বাজারজাতে মরিয়া কোম্পানি, নিষিদ্ধের দাবি প্রজ্ঞা-আত্মার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত