আইএস শিবির থেকে অস্ট্রেলিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ২০:২২আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ২০:২২

অস্ট্রেলিয়া সিরিয়ার একটি আইএস শিবির থেকে দেশে ফেরার চেষ্টা করা এক নাগরিককে সর্বোচ্চ দুই বছরের জন্য দেশে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নিরাপত্তা সংস্থার পরামর্শে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই দলে থাকা বাকি ৩৩ জনের ক্ষেত্রে এমন নিষেধাজ্ঞার আইনি ভিত্তি পাওয়া যায়নি। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।  

প্রতিবেদনটিতে জানানো হয়েছে, এই ৩৪ জন অস্ট্রেলীয় নারী ও শিশু সম্প্রতি সিরিয়ার একটি শিবির থেকে মুক্তি পেয়ে দেশে ফেরার চেষ্টা করেছিলেন। তবে আইনি জটিলতার কারণ দেখিয়ে সিরীয় কর্তৃপক্ষ তাদের ফিরিয়ে দেয়। ধারণা করা হচ্ছে, তারা আইএস যোদ্ধাদের স্ত্রী, বিধবা স্ত্রী ও সন্তান। এদের মধ্যে ২৩ জন শিশু রয়েছে। অস্ট্রেলিয়ার সরকার আগেই জানিয়েছে, তারা এই দলকে দেশে ফেরাতে সহায়তা দেবে না।

প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, এসব পরিবার স্বেচ্ছায় একটি সহিংস মতাদর্শের সঙ্গে যুক্ত হয়েছিল। তবে আইনি বিশেষজ্ঞরা মনে করেন, নাগরিকদের দেশে ফেরার অধিকার নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

উত্তর সিরিয়ার আল রোজ ক্যাম্পে ৪০টির বেশি দেশের দুই হাজারের বেশি মানুষ রয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। বিরোধী দলীয় সিনেটর জনো ডুনিয়াম এসব নাগরিকের প্রত্যাবর্তন নিয়ে নিরাপত্তা উদ্বেগ প্রকাশ করেছেন। বিভিন্ন মানবাধিকার সংস্থা বলছে, শিবিরগুলোতে থাকা শিশুদের ভবিষ্যৎ নিয়ে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে।

/এমবিএম/
সম্পর্কিত
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
সর্বশেষ খবর
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
আজও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
আজও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু