যুক্তরাষ্ট্রে গ্রেফতার নারীদের সঙ্গে তাদের সম্পর্ক নেই, দাবি সোলাইমানির দুই কন্যার 

আন্তর্জাতিক ডেস্ক 
০৫ এপ্রিল ২০২৬, ০৭:২৩আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ০৭:২৩

ইরানের ইসলামি বিপ্লবী গার্ডের (আইআরজিসি) সাবেক প্রধান কাসেম সোলাইমানির দুই কন্যা স্পষ্ট জানিয়েছেন যে, সম্প্রতি যুক্তরাষ্ট্রে গ্রেফতার হওয়া দুই ইরানি নারীর সঙ্গে তাদের পরিবারের কোনও সম্পর্ক নেই। এর আগে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট গ্রেফতারকৃত ওই দুই নারীকে সোলাইমানির ভাতিজি এবং নাতনি হিসেবে শনাক্ত করেছিল। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এসব কথা বলা হয়। 

প্রতিবেদনে বলা হয়, ইরানের সংবাদ সংস্থা ‘ফার্স নিউজ’-এ শেয়ার করা পোস্টে সোলাইমানির কন্যা জয়নাব সোলাইমানি বলেন, “মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এই দাবি সম্পূর্ণ মিথ্যা। যুক্তরাষ্ট্রে যাদের গ্রেফতার করা হয়েছে, আমাদের পরিবারের সঙ্গে তাদের কোনও যোগসূত্র নেই।” 

সোলাইমানির আরেক কন্যা নারজেস সোলাইমানিকে উদ্ধৃত করে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, “আজ পর্যন্ত শহীদ সোলাইমানির পরিবারের কোনও সদস্য কিংবা কোনও নিকটাত্মীয় যুক্তরাষ্ট্রে বসবাস করেননি।”

এর আগে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছিল, হামিদা সোলাইমানি আসফার নামে এক নারী এবং তার মেয়েকে হেফাজতে নেওয়া হয়েছে। তাদের গ্রিন কার্ডও বাতিল করা হয়েছে। স্টেট ডিপার্টমেন্টের দাবি অনুযায়ী, হামিদা সোলাইমানি ছিলেন জেনারেল কাসেম সোলাইমানির ভাতিজি। 

মার্কিন প্রশাসনের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয় যে, হামিদা সোলাইমানি আসফার ইরান সরকারের কট্টর সমর্থক এবং তিনি ‘মধ্যপ্রাচ্যে মার্কিন সৈন্য ও সামরিক স্থাপনায় হামলার ঘটনাকে উদযাপন’ করেছিলেন। তবে সোলাইমানির কন্যারা এই পারিবারিক পরিচয়কে সরাসরি নাকচ করে দিলেন। 

/এসটি/ 
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম