প্রখ্যাত আলোকচিত্রী রঘু রাই আর নেই

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৬ এপ্রিল ২০২৬, ০৯:৫৭আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ১২:১০

প্রখ্যাত আলোকচিত্রী রঘু রাই আর নেই। রবিবার (২৬ এপ্রিল) ভোরে দিল্লিতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার পরিবার বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

অর্ধশতাব্দীরও বেশি সময়জুড়ে বিস্তৃত ছিল তার সমৃদ্ধ কর্মজীবন। পেশাগত জীবনের শুরুতে তিনি সিভিল ইঞ্জিনিয়ার হলেও আলোকচিত্রকেই নিজের প্রধান পেশা হিসেবে বেছে নেন।

মাত্র ২৩ বছর বয়সে বড় ভাইয়ের মাধ্যমে ক্যামেরার সঙ্গে তার পরিচয় ঘটে। এরপর ধীরে ধীরে তিনি একজন খ্যাতিমান ফটোসাংবাদিক হিসেবে পরিচিতি পান।

ভারতের নানা প্রান্তে ঘুরে তিনি দেশের বৈচিত্র্য, সমাজবাস্তবতা ও মানুষের জীবনচিত্র ক্যামেরায় তুলে ধরেছেন।

সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, আধ্যাত্মিক নেতা দালাই লামা, শিবসেনা প্রতিষ্ঠাতা বাল ঠাকরে এবং চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের ছবি ধারণের জন্য তিনি বিশেষভাবে পরিচিত। রাজনৈতিক ব্যক্তিত্বের পাশাপাশি তার ক্যামেরায় উঠে এসেছে মাদার তেরেসার মতো মানবতাবাদী ব্যক্তিত্বও।

আলোকচিত্রে অবদানের জন্য দেশ-বিদেশে বহু পুরস্কার ও সম্মাননা পেয়েছেন তিনি। ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার আলোকচিত্র ধারণের জন্য তিনি প্রশংসিত হন। ১৯৭২ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ সন্ধ্যায় লোধি রোড শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে।

/এম/
সম্পর্কিত
মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে আসকের শোক
শহীদ মিনারে শিল্পী মুস্তাফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা মঙ্গলবার, বনানীতে দাফন
যেভাবে সিসিমপুরকে বাংলাদেশের করে তুলেছিলেন মুস্তাফা মনোয়ার
সর্বশেষ খবর
ব্যক্তি করদাতার করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব প্রধানমন্ত্রীর 
ব্যক্তি করদাতার করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব প্রধানমন্ত্রীর 
তিন মামলায় জামিন পেলেন মমতাজ
তিন মামলায় জামিন পেলেন মমতাজ
পৃথিবীতে নবাগত শিশুকে স্বাগত জানিয়ে গাছ লাগাতে হবে: প্রধানমন্ত্রী
পৃথিবীতে নবাগত শিশুকে স্বাগত জানিয়ে গাছ লাগাতে হবে: প্রধানমন্ত্রী
কিছু ক্ষেত্রে টিআইএনের বাধ্যবাধকতা প্রত্যাহারের প্রস্তাব প্রধানমন্ত্রীর 
কিছু ক্ষেত্রে টিআইএনের বাধ্যবাধকতা প্রত্যাহারের প্রস্তাব প্রধানমন্ত্রীর 
সর্বাধিক পঠিত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
দেশে ভূমিকম্প অনুভূত
দেশে ভূমিকম্প অনুভূত
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে মধ্যাহ্নভোজ
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে মধ্যাহ্নভোজ
‘পুলিশের সিনেমা শেষ, সবাই চল, ভাই বের হয়ে গেছে’
‘পুলিশের সিনেমা শেষ, সবাই চল, ভাই বের হয়ে গেছে’
৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হলে অর্থনীতিতে কী ঘটতে পারে?
৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হলে অর্থনীতিতে কী ঘটতে পারে?