আইফোনের বিস্তারে কমছে জন্মহার, বলছে গবেষণা

আন্তর্জাতিক ডেস্ক
০৯ জুন ২০২৬, ১৩:৩১আপডেট : ০৯ জুন ২০২৬, ১৩:৩৬

বিশ্বজুড়ে উন্নত জীবনমানের সঙ্গে সাধারণত জন্মহার কমে আসে এটাই দীর্ঘদিনের ধারা। তবে সাম্প্রতিক দুই দশকে গবেষকদের চোখে পড়েছে ভিন্ন এক প্রবণতা। ২০০৭ সাল থেকে প্রায় একই গতিতে বিশ্বের বিভিন্ন অঞ্চলে জন্মহার কমছে, যেখানে অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি একেক দেশে একেক রকম। আর এই বৈশ্বিক পতনের পেছনে স্মার্টফোন, বিশেষ করে আইফোনকে সম্ভাব্য কারণ হিসেবে দেখাচ্ছে দুটি নতুন গবেষণা।

ন্যাশনাল ব্যুরো অব ইকোনমিক রিসার্চে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে ১৯৮০ থেকে ২০০৭ সাল পর্যন্ত প্রতি ১,০০০ নারীর মধ্যে জন্মহার ৬৫ থেকে ৭০-এর মধ্যে স্থিতিশীল ছিল। কিন্তু ২০০৭ সালের পর থেকে এতে ধারাবাহিক পতন শুরু হয়। ২০২৪ সালে তা নেমে আসে ৫৪-তে, অর্থাৎ ১৭ বছরে প্রায় ২২ শতাংশ হ্রাস।

গবেষকদের বিশ্লেষণ অনুযায়ী, আইফোন ব্যবহারের সুযোগ থাকা এলাকায় জন্মহার হ্রাস তুলনামূলক বেশি ছিল। ১৫ থেকে ১৯ বছর বয়সী নারীদের মধ্যে জন্মহার ৪.৫ থেকে ৮ শতাংশ এবং ২০ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে ৩.২ থেকে ৬.৬ শতাংশ কমেছে। সামগ্রিকভাবে, ১৫ থেকে ৪৪ বছর বয়সী নারীদের মধ্যে জন্মহার পতনের ৩৩ থেকে ৫২ শতাংশ পর্যন্ত এই প্রবণতার সঙ্গে যুক্ত হতে পারে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।

২০০৭ থেকে ২০২৪ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে ১৫ থেকে ১৯ বছর বয়সীদের জন্মহার ৭০ শতাংশ এবং ২০ থেকে ২৪ বছর বয়সীদের ক্ষেত্রে ৪৭ শতাংশ কমেছে। বিপরীতে ৩০ থেকে ৩৪ বছর বয়সীদের মধ্যে মাত্র ৭ শতাংশ হ্রাস এবং ৩৫ থেকে ৩৯ বছর বয়সীদের ক্ষেত্রে ১৪ শতাংশ বৃদ্ধি দেখা গেছে।

গবেষকরা জানান, স্মার্টফোন ব্যবহারের প্রসারের সঙ্গে সামাজিক আচরণেও পরিবর্তন এসেছে। মানুষের বাইরে সময় কাটানো কমেছে, একই সঙ্গে যৌন সক্রিয়তা হ্রাস এবং পর্নোগ্রাফি কনটেন্ট ব্যবহারের প্রবণতা বেড়েছে বলে গবেষণায় উল্লেখ করা হয়। অন্যদিকে, শিকাগো বিশ্ববিদ্যালয়ের এক জরিপে দেখা গেছে, ২৫ থেকে ৪৪ বছর বয়সীদের মধ্যে এক্স-রেটেড কনটেন্ট দেখার হার ২০০০ থেকে ২০১৮ সালের মধ্যে ধারাবাহিকভাবে বেড়েছে।

গবেষণায় আরও বলা হয়েছে, স্মার্টফোনের মাধ্যমে গর্ভনিরোধ, কনট্রাসেপশন ও গর্ভপাত সম্পর্কিত তথ্য সহজলভ্য হওয়াও জন্মহার কমাতে ভূমিকা রাখতে পারে।

শুধু যুক্তরাষ্ট্র নয়, ১২৮টি দেশের তথ্য বিশ্লেষণ করে ইউনিভার্সিটি অব সিনসিনাটির আরেক গবেষণায় বলা হয়েছে, স্মার্টফোন বিস্তারের সঙ্গে কিশোরীদের জন্মহার কমার প্রবণতা প্রায় একই সময় বিশ্বজুড়ে দেখা গেছে। ইরান, কোস্টারিকা, গুয়াতেমালা, চিলি, মেক্সিকো ও তুরস্কের মতো দেশেও একই ধরনের পরিবর্তন লক্ষ্য করা হয়েছে। গবেষকদের ভাষায়, এটি একটি গ্লোবাল টেকনোলজি শক হতে পারে, যা প্রায় একই সময়ে বিভিন্ন দেশে একই ধরনের প্রভাব ফেলেছে।

তবে গবেষকরা স্পষ্ট করেছেন, জন্মহার পতনের একমাত্র কারণ আইফোন নয়। বরং এটি বহু সামাজিক, অর্থনৈতিক ও প্রযুক্তিগত কারণের সমন্বিত প্রভাব হতে পারে। বর্তমানে যুক্তরাষ্ট্রসহ অনেক উন্নত দেশে জন্মহার রেকর্ড নিম্নস্তরে নেমে গেছে। কানাডা, জাপান, সিঙ্গাপুর ও স্পেনের মতো দেশেও কম জন্মহারের প্রবণতা দেখা যাচ্ছে। এশিয়ার বড় অর্থনীতিগুলোর মধ্যে চীন, জাপান ও দক্ষিণ কোরিয়াও জনসংখ্যা সংকোচনের চ্যালেঞ্জে রয়েছে। অন্যদিকে, ভারত ও ব্রাজিলসহ মধ্যম আয়ের দেশগুলোতেও দ্রুত জন্মহার কমে আসছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

/এএস/
সম্পর্কিত
সৌদি-হুথি পাল্টাপাল্টি হামলায় নতুন রণক্ষেত্র লোহিত সাগর
মোদি সরকারকে যে কৌশলে নতি স্বীকারে বাধ্য করলো ‘ককরোচরা’
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
সর্বশেষ খবর
গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ড নিয়ে দ্বন্দ্ব চরমে: ভাঙচুর ও দখলের পাল্টাপাল্টি অভিযোগ 
গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ড নিয়ে দ্বন্দ্ব চরমে: ভাঙচুর ও দখলের পাল্টাপাল্টি অভিযোগ 
জুলাই সনদের আলোকে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান হাসনাত আবদুল্লাহর 
জুলাই সনদের আলোকে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান হাসনাত আবদুল্লাহর 
‘ককরোচরা’ কি এবার রাজনৈতিক দল তৈরি করছে?
‘ককরোচরা’ কি এবার রাজনৈতিক দল তৈরি করছে?
সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া, অবশেষে ধরা মাসুদ
সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া, অবশেষে ধরা মাসুদ
সর্বাধিক পঠিত
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
মোদির এক ভিডিও ভেঙে দিলো ইনস্টাগ্রামের সব রেকর্ড
মোদির এক ভিডিও ভেঙে দিলো ইনস্টাগ্রামের সব রেকর্ড