দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর

আন্তর্জাতিক ডেস্ক
০৯ জুন ২০২৬, ২৩:৩০আপডেট : ০৯ জুন ২০২৬, ২৩:৩০

বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি- সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ৯ জুন (মঙ্গলবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।

‘একা হয়ে পড়ার’ সতর্কবার্তায় কি ইরানে হামলা থামালেন নেতানিয়াহু; ১০ কোটি রুপি বিনিয়োগে রিটার্ন ১ লাখ কোটি, ‘টাইটান’ কর্পোরেশনের অবিশ্বাস্য গল্প; চাগোস দ্বীপপুঞ্জ কেন কিনতে চায় যুক্তরাষ্ট্র; হাড়ভাঙা খাটুনির পর এবার ‘ঘুম’ কিনছেন মার্কিনিরা; পাকিস্তানের চেয়ে পারমাণবিক বোমা বেশি ভারতের; পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে সহিংসতার নেপথ্যে কী-এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন।

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া নির্দেশনার পর ইরানের ওপর বিমান হামলা বাতিল করতে বাধ্য হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামলার জন্য যখন যুদ্ধবিমানগুলো রানওয়েতে পুরোপুরি প্রস্তুত, ঠিক তখনই ট্রাম্পের ফোন আসে এবং তিনি নেতানিয়াহুকে তেহরানের সঙ্গে সংঘাত আর না বাড়ানোর নির্দেশ দেন। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে। 

 

তামিলনাড়ুর সবচেয়ে মূল্যবান এবং লাভজনক বিনিয়োগ কোনও সমুদ্রবন্দর, বিদ্যুৎ কেন্দ্র কিংবা সরকারি খাতের বিশাল কোনও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নয়। এটি মূলত একটি নীরব রাষ্ট্রীয় করপোরেশন, যা ১৯৮৪ সালে একটি সাধারণ ঘড়ি নির্মাতা কোম্পানিতে ১০ কোটি রুপিরও কম পুঁজি বিনিয়োগ করেছিল। আর আজ চার দশক পর এসে সেই পুঁজিতে ভর করে প্রতিষ্ঠানটি প্রায় ১ লাখ কোটি রুপির মালিক হয়েছে।

 

মরিশাসের কাছ থেকে ভারত মহাসাগরের বিতর্কিত চাগোস দ্বীপপুঞ্জ সরাসরি কিনে নেওয়ার একটি প্রস্তাব বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। দ্বীপপুঞ্জটির ওপর যুক্তরাজ্যের কর্তৃত্ব এড়িয়ে কীভাবে সরাসরি মরিশাস সরকারের সঙ্গে এই চুক্তি সম্পন্ন করা যায়, মার্কিন কর্মকর্তারা এখন সেই উপায় খুঁজছেন। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনের বরাত দিয়ে এই তথ্য জানা গেছে। ওয়াশিংটনের এই আকস্মিক উদ্যোগের মূল উদ্দেশ্য হলো চাগোস দ্বীপপুঞ্জের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বীপ দিয়েগো গার্সিয়া’র ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা।

ব্যস্ত জীবন আর হাড়ভাঙা খাটুনির ‘হাসল কালচার’ শেষ হয়ে যায়নি। তবে অবিরাম কাজের পর শরীর ও মনের যে দফারফা হয়েছে, এখন তা মেরামতের জন্য দেদার টাকা খরচ করছেন ক্লান্ত মার্কিনিরা। বিশ্রাম, দীর্ঘায়ু ও ফিটনেস এখন সেখানে নতুন আভিজাত্যের প্রতীক। ব্যয়বহুল জিম মেম্বারশিপ কিংবা মেডিটেশন অ্যাপের গণ্ডি পেরিয়ে ভালো একটু ঘুমের জন্য মানুষ এখন লাখ লাখ টাকা খরচ করে ছুটছেন ‘স্লিপ রিট্রিট’, ‘এক্সিকিউটিভ ফাংশন কোচ’ কিংবা ‘লঞ্জিভিটি’ (দীর্ঘায়ু) চিকিৎসকদের পেছনে।

 

বিশ্বের পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে ভারতের পারমাণবিক অস্ত্রের সম্ভার আরও বৃদ্ধি পেয়েছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) ২০২৬ সালের সর্বশেষ বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ভারতের পারমাণবিক বোমার (ওয়ারহেড) সংখ্যা ১৮০টি থেকে বেড়ে এখন প্রায় ১৯০টিতে দাঁড়িয়েছে। এর মাধ্যমে পারমাণবিক অস্ত্রের সংখ্যার দিক থেকে পাকিস্তান, উত্তর কোরিয়া ও ইসরায়েলকে ছাড়িয়ে গেছে ভারত।

 

পাকিস্তানের নিয়ন্ত্রণাধীন কাশ্মীরে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়েছেন। পুঞ্চ জেলার রাজধানী রাওয়ালকোটে একটি নিষিদ্ধ নাগরিক অধিকার গোষ্ঠীর পূর্বনির্ধারিত বড় ধরনের বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে রবিবার এই সংঘর্ষের সূত্রপাত হয়। এই ঘটনায় আরও ৭০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

 

/এএ/
সম্পর্কিত
মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের জন্য ইরানকে দায়ী করলেন ট্রাম্প
কী, কেন, কীভাবেপাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে সহিংসতার নেপথ্যে কী
মুখ্যমন্ত্রী বিজয়ের প্রথম মাস: প্রতিশ্রুতি, নিয়মানুবর্তিতা ও কিছু হোঁচট
সর্বশেষ খবর
তামিমের বোর্ডে ফাহিম সিনহা বিপিএলের গভর্নিং বডিতে, অন্যরা যে দায়িত্বে
তামিমের বোর্ডে ফাহিম সিনহা বিপিএলের গভর্নিং বডিতে, অন্যরা যে দায়িত্বে
পল্টনে স্টেডিয়ামে উড়ছে ৬ দেশের পতাকা
পল্টনে স্টেডিয়ামে উড়ছে ৬ দেশের পতাকা
দেশে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হচ্ছে আজ
দেশে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হচ্ছে আজ
ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে মৃত্যু
ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে মৃত্যু
সর্বাধিক পঠিত
বাড়তে পারে যেসব পণ্যের দাম
বাড়তে পারে যেসব পণ্যের দাম
যেসব পণ্যের দাম কমতে পারে
যেসব পণ্যের দাম কমতে পারে
‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’
‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’
ঋতুপর্ণার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী
ঋতুপর্ণার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী
প্রথম প্রান্তিকে রিটার্ন দিলে করছাড়
প্রথম প্রান্তিকে রিটার্ন দিলে করছাড়