নিউজিল্যান্ডে ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক
১৬ জুলাই ২০২৬, ১৮:১৯আপডেট : ১৬ জুলাই ২০২৬, ১৮:১৯

নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডের তে আনাউ এলাকার কাছে ৬.৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৯টা ১৪ মিনিটে ভূপৃষ্ঠ থেকে ৫১ কিলোমিটার গভীরে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা অবশ্য পরবর্তীতে সংশোধন করে ৫.৯ নির্ধারণ করা হয়। ভূমিকম্পের পরপরই দেশটির ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (নেমা) একটি সুনামি সতর্কতা জারি করে। সাউথ আইল্যান্ডের মিলফোর্ড সাউন্ড থেকে পুইসেগুর পয়েন্ট পর্যন্ত পশ্চিম উপকূলের বাসিন্দাদের আকস্মিক প্লাবনের আশঙ্কায় অবিলম্বে এলাকা খালি করার নির্দেশ দেওয়া হয়।

জরুরি ব্যবস্থাপনা সংস্থাটি তাদের বিবৃতিতে জানায়, উপকূলীয় এলাকার বাসিন্দাদের অবিলম্বে কাছের কোনও উঁচু স্থানে বা যত দ্রুত সম্ভব ভেতরের দিকে চলে যেতে হবে। কিছু এলাকায় হয়তো কম্পন অনুভূত হয়নি, তা সত্ত্বেও ক্ষয়ক্ষতি ছড়াতে পারে এমন সুনামির আশঙ্কায় দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়া জরুরি। সিভিল ডিফেন্স থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কেউ ঘরে ফিরবেন না। যানজট এড়াতে সম্ভব হলে হেঁটে, দৌড়ে কিংবা সাইকেলে যাতায়াত করুন। সুনামির প্রথম ঢেউটিই যে সবচেয়ে বড় হবে এমন নয়; এই দুর্যোগ কয়েক ঘণ্টা স্থায়ী হতে পারে এবং সতর্কতা প্রত্যাহার না করা পর্যন্ত বিপদ কাটবে না।

ভূমিকম্পের সংশোধিত মাত্রা কম হওয়ায় কিছুক্ষণের মধ্যেই সুনামি সতর্কতা তুলে নিয়ে সেটিকে সাধারণ পরামর্শ (অ্যাডভাইজরি) হিসেবে ঘোষণা করা হয় এবং উপকূলীয় প্লাবনের কোনও আশঙ্কা নেই বলে জানানো হয়। পাহাড়ি অঞ্চলের ৫১ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি হওয়ায় কোনও হতাহত বা বড় ধরনের কাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সতর্কতা কমিয়ে আনা হলেও মিলফোর্ড সাউন্ড থেকে পুইসেগুর পয়েন্ট পর্যন্ত পশ্চিম উপকূলের বাসিন্দাদের তীব্র ও অস্বাভাবিক সামুদ্রিক স্রোত এবং অনাকাঙ্ক্ষিত জলোচ্ছ্বাসের বিষয়ে সতর্ক করেছে নেমা। মূল ভূমিকম্পের পর ওই এলাকায় ৩.৩ থেকে ৪.৩ মাত্রার বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়েছে।

সূত্র: উইয়ন নিউজ

/এএ/
সম্পর্কিত
ইরানে নতুন করে হামলা: মধ্যপ্রাচ্যজুড়ে ভ্রমণ সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের
ইরান পাল্টা হামলা করলে আরও কঠোর জবাবের হুঁশিয়ারি ট্রাম্পের
লাইপজিগ বিমানবন্দরে ড্রোন হামলার জন্য রাশিয়াকে দায়ী করলো জার্মানি
সর্বশেষ খবর
বরগুনায় পারিবারিক কলহের জেরে চাচিকে পিটিয়ে হত্যা
বরগুনায় পারিবারিক কলহের জেরে চাচিকে পিটিয়ে হত্যা
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ট্রলার ডুবি, ৩৫ জন উদ্ধার
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ট্রলার ডুবি, ৩৫ জন উদ্ধার
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে